কুবি প্রতিনিধি
৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎কুবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত; সব বিভাগকে উপ-উপাচার্যের চিঠি

Share this news with

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সেশনজট নিরসন এবং সব বিভাগকে একই একাডেমিক সময়সূচির আওতায় আনতে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সব বিভাগে চিঠি পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (২০তম ব্যাচ) মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ব্যাচকেও এ ক্যালেন্ডারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
‎
‎বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
‎
‎তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন এবং সব বিভাগকে একই সময়সূচির আওতায় রাখার লক্ষ্যে আমরা একটি সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত করেছি। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাস শুরু, শেষ এবং পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সব বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। প্রথমে ২০তম ব্যাচের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছি। ধাপে ধাপে অন্যান্য ব্যাচকেও এ কার্যক্রমের আওতায় আনার চেষ্টা করছি।”
‎
‎তিনি আরও জানান, “সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারে সব বিভাগের ক্লাস শুরুর সময় নির্ধারণ করা হয়েছে ১ থেকে ১৭ নভেম্বর ২০২৬ সালের মধ্যে। ক্লাস শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২২ থেকে ২৫ মার্চের মধ্যে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ

১

চকরিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ৯ নেতাকর্মী গ্রেপ্তার; জব্দ ১৪ মোটরসাইকেল

২

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ

৩

ধুনটে ২৮ শহীদের গণকবর অযত্নে, গণহত্যা দিবসে নেই কোনো আয়োজন

৪

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ৩ শিক্ষকে ৩০০ শিক্ষার্থী; শূন্য ১১ পদে ব্যাহত পাঠদান

৫

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

৬

‎কুবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত; সব বিভাগকে উপ-উপাচার্যের চিঠি

৭

পিএসসি সংস্কার ও সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

৮

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

৯

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন

১০

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১২

তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর দাবি, শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক শক্তির

১৩

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৪

বগুড়া আদর্শ কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৫

বেরোবিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৬

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, ভাঙা হলো স্থাপনা

১৭

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন

১৮

কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান

১৯

সান্তাহারে হোটেলের খাবার খেয়ে ৫ জন হাসপাতালে

২০