
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সমসাময়িক বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে সংগঠনটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিক অসন্তোষসহ দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ হক, তিতুমীর কলেজের সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী এবং সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
মন্তব্য করুন