এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

Share this news with

বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শহীদ টিটু মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আলী সঞ্চালনা করেন।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, অধ্যক্ষ আব্দুল হাই, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক আ স ম আব্দুল মালেক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

এ ছাড়া বক্তব্য রাখেন  লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুনর রশীদ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সিনিয়র সাংবাদিক মীর্জা সেলিম রেজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান, জামিলুর রহমান জামিল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বিট মডেল স্কুলের অধ্যক্ষসাবুদ্দিন সৈকত,মহিলা নেত্রী নিহার সুলতানা তিথি এবং সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, তৌহিদুল ইসলাম বিটু, মাহবুবর রহমান লুলকা, শাহ মেহেদী হাসান হিমু ও দেলোয়ার হোসেন পশারী হিরুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা বগুড়া নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন। তারা নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ, সড়ক প্রশস্তকরণ, যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ফতেহ আলী বাজার মোড়ের অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানান।

এ ছাড়া নগরীর বড় ওয়ার্ডগুলোকে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে পুনর্বিন্যাসের বিষয়েও মতামত তুলে ধরেন বক্তারা। তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা হলে নগরবাসীর চলাচল, নাগরিক সুবিধা ও জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

সমাবেশে বক্তারা বগুড়াকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এবং নাগরিকদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ

১

চকরিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ৯ নেতাকর্মী গ্রেপ্তার; জব্দ ১৪ মোটরসাইকেল

২

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ

৩

ধুনটে ২৮ শহীদের গণকবর অযত্নে, গণহত্যা দিবসে নেই কোনো আয়োজন

৪

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ৩ শিক্ষকে ৩০০ শিক্ষার্থী; শূন্য ১১ পদে ব্যাহত পাঠদান

৫

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

৬

‎কুবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত; সব বিভাগকে উপ-উপাচার্যের চিঠি

৭

পিএসসি সংস্কার ও সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

৮

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

৯

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন

১০

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১২

তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর দাবি, শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক শক্তির

১৩

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৪

বগুড়া আদর্শ কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৫

বেরোবিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৬

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, ভাঙা হলো স্থাপনা

১৭

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন

১৮

কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান

১৯

সান্তাহারে হোটেলের খাবার খেয়ে ৫ জন হাসপাতালে

২০