
সামুদ্রিক খাতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কমডোর মো. বেনজির মাহমুদ-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারিত হবে। একই সঙ্গে বিএমইউর শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত ক্ষেত্রে এবং বিআইডব্লিউটিসির কার্যক্রমে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্তব্য করুন