এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১৫ অক্টোবর ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

Share this news with

বগুড়ার জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন সংসদ সদস্য বলেন, ‘মায়েরা ও বোনেরা শিক্ষিত হলে একটি জাতিকে শিক্ষিত করা সম্ভব। তাই প্রত্যেক নারীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।’

প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, নারী জাতিকে সম্মানিত করতে বেগম খালেদা জিয়া মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে একটি শিক্ষিত জাতি গঠন করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন এবং বিএনপি নেতা মাহফুজার রহমান মাফু প্রমুখ।

এদিকে, প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা আরও বলেন, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলোকে সহযোগিতা করা হচ্ছে। বর্তমানে নারীরা মন্ত্রী, সচিব, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সারাদেশে ৮০ হাজার নারী নার্স নিয়োগ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও নির্যাতন সহ্য করে দেশে থাকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আ. লীগের বড় নেতারা বিদেশে অবস্থান করছেন, আর ছোট নেতারা জেল খাটছেন। অন্যদিকে, গত ১৭ বছর বিএনপির প্রতিটি নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও দেশে অবস্থান করেছেন।

আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য বলেন, আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে উন্নয়নের পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজকে সরকারি করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন রেজাউল করিম বাদশা। তিনি বলেন, কলেজটি সরকারি করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

২

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

৩

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

৪

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৫

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

৬

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

৭

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

৮

লালনমেলায় মাদক প্রতিরোধে কঠোর নজরদারি, পুলিশের অভিযানে জব্দ ২ হাজার সরঞ্জাম

৯

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১১

বগুড়া মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১২

ঘুরতে নিয়ে গিয়ে শিশুকে বলাৎকার, ভ্যানচালক গ্রেপ্তার

১৩

বিএমইউ ও বিআইডব্লিউটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধীদের র‍্যালি ও সাদাছড়ি বিতরণ

১৫

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

১৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

১৭

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

১৮

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

১৯

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

২০