
বগুড়া শহরের মালতিনগরে এসপি ব্রিজসংলগ্ন বগুড়া মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি, বগুড়া-৬ সদর আসনের এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন এবং পরিচালনা পর্ষদের সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আকতারুজ্জামান মিন্টু, মেহেদি হাসান পাঠান, ডা. রতন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং তাঁতী দলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীসহ কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিতব্য এ নতুন ভবন কলেজের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং কলেজের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন