মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

Share this news with

জুলাই শহীদদের স্মরণে এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর এ দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি আলোচনায় ঈমান ও আমলের ফজিলত, শরিয়তের বিভিন্ন বিষয় এবং ইসলামী জীবনব্যবস্থা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইসলামের মৌলিক বিধান পালন এবং কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান। আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’-এর উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে বৈরী পরিবেশে ঈমান নিয়ে মহান আল্লাহ তাআলার ইবাদত করার পুরস্কার অন্য পরিবেশে আমল করার তুলনায় বেশি হবে। গ্র্যাজুয়েটদের দুর্নীতির কারণে বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ইসলামবিহীন গ্র্যাজুয়েট হওয়ার কারণেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তোমরা ইসলামকে ধারণ করে গ্র্যাজুয়েট হও। ইসলামকে সঙ্গে নিয়ে মানুষের মতো মানুষ হও। তাহলে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ তোমাদের পুরস্কৃত করবেন।’

জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতি না থাকলেও মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ক্যাম্পাসে প্রবেশ করেন। তবে তাঁর সঙ্গে আগত নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আসরের নামাজ আদায় করেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে এটি তাদের এখতিয়ার। এর সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি আসলে কারও বিরুদ্ধে কথা বলিনি। আমি শুধু এমন কিছু ফরজ বিষয় নিয়ে কথা বলেছি, যেগুলো মানুষ অবহেলা করে। আমাদের স্থায়ী কোনো শত্রু বা স্থায়ী কোনো বন্ধু নেই। একজন মুমিনেরও স্থায়ী শত্রু বা বন্ধু থাকা উচিত নয়। আজ যদি কোনো অন্যায়কারী তওবা করে, তবে সে আমার বন্ধু। আবার কেউ যদি খারাপ কাজে লিপ্ত হয়, তবে সে আমার শত্রু।”

কুবি শাখা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন ইফতি বলেন, ‘ প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করতে পেরে  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সকল শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী  এবং সাংবাদিক বন্ধুদের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাই শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে আমরা একটি ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন করেছি।আমরা এ ধরনের শিক্ষার্থীরা বান্ধব কাজ অব্যাহত রাখবো।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

১

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

২

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

৩

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

৪

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৫

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৬

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৭

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৮

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৯

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

১০

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

১১

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১২

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১৩

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৫

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৬

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৭

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৮

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৯

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

২০