সর্বশেষ
||মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন||জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি||ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড||প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন||পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া||পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত||মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি||২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা||তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের||নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎
ফারহান লাবিব - বগুড়া জেলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

Share this news with

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। আইনটি প্রনয়ণের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোল্লা কুতুবদ-দ্বীন বৈঠকের সারসংক্ষেপ জানান। বৈঠকে আইনটির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে এই অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ খসড়ার অনুমোদন প্রয়োজন।

এ আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ শিরোনামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা হবে। এ কর্তৃপক্ষ গণশুনানি ও প্রাক-প্রকাশসহ বিধিবদ্ধ প্রক্রিয়ায় মহাপরিকল্পনা থেকে উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা পর্যন্ত একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা কাঠামো নির্ধারণ করবে, যেখানে কর্তৃপক্ষের ছাড়পত্র ব্যতীত কোনো নির্মাণ বা প্রকল্প গ্রহণ করা যাবে না।

নদী-নালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপ; ভূমি পুনর্বিন্যাস, ও ভূমি পুনঃউন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা কৌশল প্রবর্তন; অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাটসহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড নির্ধারণের পাশাপাশি নিজস্ব তহবিল, উন্নয়ন ফি ধার্য্য, ঋণগ্রহণ ও নিরীক্ষার বিধান এ আইনে অন্তর্ভুক্ত আছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎

১০

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা

১১

এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়

১২

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ: বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ, বিচারিক ক্ষমতা স্থগিত

১৩

নৌবাহিনীর নেতৃত্বে খোন্দকার মিজবাহ উল আজীম, ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

ভারতের সিজেপি আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান

১৫

ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৬

‘গণভোটের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে বিএনপি’—কুড়িগ্রামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

‎নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা

১৮

জাবিতে ‘জ্ঞান ও প্রজ্ঞার পথে আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তির চর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৯

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনরত জিহাদীর পাশে এনসিপি নেতা খাইরুল হাসান

২০