আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে থাবা বসাচ্ছে অনলাইন জুয়া, আসক্ত হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া বা বেটিং। উপজেলার স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ তরুণ সমাজের একটি বড় অংশ এই নেশায় আসক্ত হয়ে পড়ছে। একই সঙ্গে জুয়ার এই ‘ভার্চুয়াল বিষ’ থেকে বাদ যাচ্ছেন না শ্রমজীবী মানুষও। সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে পড়ছেন অনেকে, ভেঙে পড়ছে পারিবারিক শান্তি। অনলাইন জুয়া দেশে নিষিদ্ধ হলেও এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তৎপরতা নেই বললেই চলে—এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী।

তরুণ ও যুবসমাজের মধ্যে নেশাজাতীয় দ্রব্য গ্রহণের প্রবণতার পাশাপাশি সময়ের নীরব ঘাতক হয়ে উঠেছে অনলাইন জুয়া। শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল—সর্বত্রই এর বিস্তার এখন মহামারির রূপ নিয়েছে।

স্মার্টফোনের পর্দায় নতুন জুয়ার আসর

একসময় জুয়া বলতে বোঝাত তাসের আড্ডা কিংবা গোপন আসর। এখন তা রূপ নিয়েছে স্মার্টফোনের মোবাইল অ্যাপে। একশ্রেণির চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মানুষকে জুয়ায় জড়াচ্ছে। বিকাশ-নগদের মাধ্যমে লেনদেন করে তারা গড়ে তুলেছে ভয়ংকর অনলাইন বেটিং সিন্ডিকেট। কিশোর থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ জড়িয়ে পড়ছেন এই নেশায়, বাদ পড়ছে না স্কুলশিক্ষার্থীরাও।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলায় শত শত মানুষ বেটিং বা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত, যাদের অধিকাংশই স্কুল-কলেজপড়ুয়া, ক্ষুদ্র ব্যবসায়ী ও তরুণ। মোটা অঙ্কের টাকার লোভে সর্বস্ব খুইয়ে দেউলিয়া হয়েছেন অনেকে, যার জেরে জড়িয়ে পড়ছেন বিভিন্ন অপরাধে। দিন দিন বাড়ছে আসক্তের সংখ্যা।

জানা গেছে, সিকে৪৪৪, সিভি৬৬৬, নগদ৮৮, ক্রিকেয়া, ওয়ানএক্সবেট, বাবু৮৮, লাইনবেটসহ একাধিক দেশি-বিদেশি বেটিং অ্যাপের মাধ্যমে চলছে এই জুয়ার কারবার। বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে সহজে টাকা জমা ও উত্তোলনের সুযোগ থাকায় দ্রুত বাড়ছে আসক্তি। প্রতিদিন উপজেলায় লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে এই জুয়াকে ঘিরে, প্রতিটি গ্রামেই ছড়িয়ে পড়েছে বেটিং।

অনলাইন জুয়ার পেছনে সক্রিয় রয়েছে শক্তিশালী এজেন্ট সিন্ডিকেট। মাস্টার এজেন্ট, সাব-এজেন্ট ও স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে পুরো নেটওয়ার্ক। খেলোয়াড় হারলেই কমিশন পান এজেন্টরা—ফলে ঝুঁকিহীনভাবে ঘরে বসে, রাস্তার মোড়ে কিংবা দোকানে বসেই তরুণরা চালিয়ে যাচ্ছেন জুয়া। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের প্রলোভনসঙ্কুল বিজ্ঞাপনে একটি ক্লিকেই মিলছে এসব অ্যাপ বা ওয়েবসাইটের সন্ধান। সদস্য টানতে ব্যবহার করা হচ্ছে নানা কৌশল।

শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ না দিয়ে ক্রমেই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে শিক্ষার মানে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতি পুষিয়ে নিতে অনেকে জড়িয়ে পড়ছেন চুরি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে।

অভিভাবক-শিক্ষকের উদ্বেগ

এক অভিভাবক এই প্রতিবেদককে বলেন, তার ছেলে পড়াশোনার পরিবর্তে সারাদিন মোবাইলে জুয়ার অ্যাপে সময় কাটায় এবং বারবার বোঝানোর পরও সে ফিরছে না এই আসক্তি থেকে।

একজন স্থানীয় শিক্ষক জানান, শিক্ষার্থীদের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে—পড়াশোনায় আগ্রহ কমে যাচ্ছে, মনোযোগে দেখা দিচ্ছে ঘাটতি। উপজেলার ঝনঝনিয়া এলাকায় সাহেদ নামের এক যুবক এই জুয়ার নিয়ন্ত্রক বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাবি করছেন, অনলাইন জুয়া বন্ধে তারা কাজ করছেন।

উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামের এক যুবক জানান, শুরুতে এক-দুইবার জিতে সামান্য লাভ হওয়ায় অনেকে বেশি টাকা রিচার্জ করেন, পরে বড় অঙ্কের আশায় হেরে সর্বস্ব খোয়ান। এরপর রিচার্জের টাকা জোগাড় করতে গিয়ে জড়িয়ে পড়েন বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে। রাতারাতি বড়লোক হওয়ার আশায় বড় বাজি ধরলেও শেষ পর্যন্ত লাভবান হওয়া যায় না বলে তিনি জানান।

জুয়ায় সর্বস্বান্ত হওয়া ধুনট বাজারের এক তরুণ ব্যবসায়ী বলেন, আগে ডলারে খেলতে হতো বলে অংশগ্রহণকারী কম ছিল, এখন বিকাশের মাধ্যমে সহজেই টাকা পাঠিয়ে খেলা যাওয়ায় লোভে পড়ে অনেকেই আসক্ত হয়ে পড়ছেন।

দোকান কিংবা খেলার মাঠে মোবাইলে মগ্ন উঠতি বয়সী ছেলেদের দেখে বোঝার উপায় নেই যে তারা আসলে জুয়া খেলছেন—অথচ বাস্তবে এটিই প্রকৃত জুয়া। খেলোয়াড়রা নিজেরাও জানেন না কারা এসব অ্যাপ নিয়ন্ত্রণ করছে। হার-জিতের দোলাচলে একটা ঘোরের মধ্যেই কেটে যায় সময়। ‘বেটিং সাইট’ নামে পরিচিত এসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে চিপস, বিটকয়েন বা ডিজিটাল মুদ্রা কিনে নির্দিষ্ট অর্থ জমা দিয়ে খেলায় অংশ নিতে হয়।

জুয়ায় আসক্তদের নিয়ে চরম অশান্তিতে রয়েছে উপজেলার বহু পরিবার। টাকার জন্য জুয়াড়িরা স্বজন ও প্রতিবেশীদের কাছে ধারকর্জ করছেন, তা পরিশোধ করতে না পারায় পরিবারকে পড়তে হচ্ছে হেনস্তার মুখে। কেউ কেউ জড়িয়ে পড়ছেন চুরির মতো অপরাধেও। তবে সবাই যে হারছেন তা নয়—কেউ কেউ লাভও করছেন, তবে তাদের সংখ্যা হাতেগোনা।

এই জুয়ার নেটওয়ার্কের বড় শক্তি সহজলভ্য প্রযুক্তি ও মোবাইল ব্যাংকিং সেবা। একাধিক এমএফএস এজেন্ট জানিয়েছেন, অনেক গ্রাহক দিনে একাধিকবার বড় অঙ্কের টাকা ক্যাশ ইন-আউট করেন, যা অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলেই তাদের ধারণা। স্থানীয় মোবাইল ব্যাংকিং এজেন্টরা জানান, রাত হলেই জুয়াড়িরা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকার জন্য বিরক্ত করেন, আর অনেকে টাকা নিয়ে ফেরতও দিতে চান না।

বিশ্বহরিগাছা বাজারের ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী রবিউল ইসলাম রবি বলেন, শুরুতে না বুঝেই তিনি রাতে টাকা দিতেন, পরে খোঁজ নিয়ে জানতে পারেন সেই টাকা অবৈধ জুয়া খেলার জন্যই নেওয়া হতো। টাকা দিতে না পেরে অনেকে মোবাইল ফোন বিক্রি করে চলে যান বলেও জানান তিনি। এ কারণে রাতে আর কারও সঙ্গে নগদ-বিকাশে লেনদেন করেন না বলে জানান তিনি।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

অনলাইনে জুয়া খেলা ও মাদক সেবনে ধ্বংসের পথে এগোচ্ছে যুবসমাজ। অথচ এ বিষয়ে পুলিশের নীরব ভূমিকা নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।

এ ছাড়া অনলাইন জুয়া প্রতিরোধে ভূমিকা জানতে চাইলে ধুনট থানার ওসি মোঃ আতিকুল ইসলাম বলেন, অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কারো কাছে সুনির্দিষ্ট এ ধরনের তথ্য থাকলে থানা কে জানানোর অনুরোধ রইল।

সচেতন মহল মনে করছেন, অনলাইন জুয়ার এই বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ধুনট উপজেলার তরুণ প্রজন্ম আরও গভীর সংকটে পড়বে। এ জন্য প্রয়োজন প্রশাসনের কঠোর নজরদারি, মোবাইল ব্যাংকিং লেনদেনে সতর্ক তদারকি এবং অভিভাবক-শিক্ষকদের সম্মিলিত সচেতনতামূলক উদ্যোগ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

ধুনটে থাবা বসাচ্ছে অনলাইন জুয়া, আসক্ত হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ

থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

ছাড়পত্র-লাইসেন্স ছাড়াই বান্দরবানের অধিকাংশ করাতকল

১০

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

১১

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

১২

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

১৩

ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন ইউটিএল প্রতিনিধিদলের

১৪

রাজশাহীতে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৫

চিকিৎসক সুরক্ষা আইনসহ ৪ দাবিতে শাহবাগে চিকিৎসকদের বিক্ষোভ

১৬

পিপিআরসির উদ্যোগে ডিসেমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

কক্সবাজারে হচ্ছে বিশেষায়িত ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়

১৮

ঢাবিতে ‘সাংবিধানিক পরিচয় ও প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন’ নিয়ে বার্ষিক আইন বক্তৃতা

১৯

শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

২০