ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

Share this news with

বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি গ্রাম থেকে প্রাচীন কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দার দেওয়া খবরে বৃহস্পতিবার দিবাগত রাতের অভিযানে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া গ্রামের বাসিন্দা দলু চন্দ্র মালি বাড়ির পাশের পাকা সড়কের ধারে কালো পাথরের একটি মূর্তি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে রাত প্রায় ২টার দিকে শিবগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসে।

উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ২২ ইঞ্চি। এটি কালো কষ্টিপাথরের তৈরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মূর্তিটির সুনির্দিষ্ট ওজন এখনো নির্ধারণ করা হয়নি।

স্থানীয়দের অনেকে মনে করছেন, মূর্তিটি বেশ পুরোনো এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মতামত এখনো দেওয়া হয়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, “খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে। বর্তমানে এটি থানার হেফাজতে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১০

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১১

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১২

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৩

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৪

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৫

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৮

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

২০