নিজস্ব প্রতিবেদক
২৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

Share this news with

রাজধানীর ২৯ মিন্টো রোডে জাতীয় পত্রিকার সম্পাদক ও শীর্ষ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ভূমিকা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ, গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য, জ্বালানি সংকট এবং ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার ভালো উদ্যোগ নিলে সহযোগিতা এবং অন্যায় বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক বিরোধিতা করার নীতির কথা সম্পাদকদের জানানো হয়েছে। দেশ অস্থিতিশীল না করে রাজপথের কর্মসূচি পরিচালনার বিষয়েও সম্পাদকরা পরামর্শ দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধীদলের এমপিরা উন্নয়ন বরাদ্দ, বক্তব্য দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। বিদ্যুৎ, গ্যাস ও তেল সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে জামায়াতের অবস্থানও তুলে ধরা হয়।

গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমীর। বৈঠকে অংশ নেওয়া সম্পাদকরা সংসদে জামায়াতের বিরোধী দলের ভূমিকা অতীতের তুলনায় ভিন্ন ও গঠনমূলক বলে মত দিয়েছেন বলে জানান মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

১

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

২

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

৩

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

৪

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৫

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৭

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৮

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৯

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

১০

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

১১

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

১২

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১৩

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১৪

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১৫

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১৬

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৭

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৮

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৯

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০