
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খা হলে এ আলোচনা সভা শুরু হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নেতাকর্মীসহ প্রায় ৩৫ থেকে ৪০ জন অংশ নেন।
আলোচনা সভায় উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল মালিক, বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী।
সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা ও জাতীয় চেতনায় তাঁর অবদান নিয়ে আলোচনা করা হচ্ছে।
মন্তব্য করুন