সর্বশেষ
||‎হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ, দেশব্যাপী কর্মসূচি ঘোষণা||দুর্গন্ধের সূত্র ধরে কুমারখালীতে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার||আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ||যুবদল নেতার মামলায় ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার||মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক||‘তারেক রহমানের ওপর আস্থা রেখেই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন’— জাবি উপাচার্য||টিকাতলী বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে ভর্তি||বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪||জনতার আস্থা ফেরাতে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান খান||ফুলবাড়ীর হামলায় আহতদের দেখতে হাসপাতালে এমপি ড. আতিক মুজাহিদ, ‘সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়’
মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ

Share this news with

ঐতিহ্য ও ইতিহাস রক্ষায় সাধারণ মানুষের জাগ্রত চেতনা আবারও প্রমাণ করলো- জনতার শক্তিই সবচেয়ে বড় শক্তি। সব বাধা ও প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে অবশেষে ১৬ জুন রাতে অবমুক্ত হলো উপমহাদেশের প্রথম মুসলিম নারী নবাব ফয়েজুন্নেছার ঐতিহাসিক বাড়ির প্রবেশপথ।

ক্ষুব্ধ জনতার এই সাহসী পদক্ষেপ শুধু একটি পথ উন্মুক্ত করার ঘটনা নয়; বরং এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আমজনতার আপসহীন লড়াইয়ের এক অনন্য দৃষ্টান্ত।

ঘটনার নেপথ্যে রয়েছে এক দুঃসাহসিক ও বেআইনি জবরদখলের গল্প। গত ৩১ অক্টোবর রাতের আঁধারে কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের গেজেটভুক্ত প্রত্নতাত্ত্বিক প্রবেশপথটি দেয়াল তুলে বন্ধ করে দেয় স্থানীয় ভূমিদস্যু ছৈয়দ আলী। ছৈয়দ আলী নবাব বাড়ির এই গেটের মালিকানা দাবি করে গত ৩ মার্চ ২০২৪ তারিখে একটি মামলা দায়ের করেন। বিষয়টি যখন আদালতে বিচারাধীন (সাবজুডিস), ঠিক তার ৭ মাসের মাথায় (৩০ অক্টোবর ২০২৪) তিনি আইন নিজের হাতে তুলে নেন এবং অবৈধভাবে প্রাচীর নির্মাণ করে প্রবেশপথটি অবরুদ্ধ করেন। পরবর্তীতে ছৈয়দ আলীর দায়ের করা ইনজেকশন মামলাটি নিম্ন আদালত খারিজ করে দেয়।

লাকসাম পৌরসভা আইনগত দিক যাচাই-বাছাই করে ওই অবৈধ দেয়াল ভেঙে ফেলার জন্য ছৈয়দ আলীকে চূড়ান্ত নোটিশ দিলেও তিনি তা তোয়াক্কা করেননি। পৌর কর্তৃপক্ষের মতে, এই দেয়ালের কোনো অনুমোদন ছিল না এবং এটি স্পষ্টত স্থানীয় সরকার বিধিমালার লঙ্ঘন।

অনুসন্ধানে দেখা যায়, ছৈয়দ আলীর মালিকানার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও জালিয়াতিপূর্ণ। নথিপত্র পর্যালোচনায় যে চাঞ্চল্যকর তথ্য মিলেছে—

১। ছৈয়দ আলীর মূল দলিলের চৌহদ্দি অনুযায়ী তার জমি নবাব বাড়ির উত্তর প্রান্তে। অথচ তিনি জোরপূর্বক মালিকানা দাবি করছেন দক্ষিণ প্রান্তে!

২। ছৈয়দ আলীর দলিলদাতা রফিকুল হক মাত্র ১ ডেসিমেল ৯ পয়েন্ট (ডিং) জায়গার মালিক ছিলেন। কিন্তু ছৈয়দ আলী জালিয়াতির আশ্রয় নিয়ে ৫ ডেসিমেলের ভুয়া দলিল তৈরি করেন।

এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী ফরিদ আহমেদ মজুমদার বলেন, “চলাচলের পথ বন্ধ করার অধিকার কারও নেই। এমনকি কেউ যদি জমির প্রকৃত মালিকও হন, তবুও তিনি জনচলাচলের পথ এভাবে বন্ধ করতে পারেন না। এটি সম্পূর্ণ বেআইনি।”

অবশেষে ওয়াকফ প্রশাসন কর্তৃপক্ষের সুপারিশ এবং স্থানীয় প্রশাসনের সবুজ সংকেতের পর বিক্ষুব্ধ জনতা স্বউদ্যোগে এই অবৈধ দেয়াল গুঁড়িয়ে দেয়। ঐতিহ্য পুনরুদ্ধারের এই ক্ষণে এলাকায় বইছে স্বস্তির সুবাতাস।

এই ঐতিহাসিক জয়ে সাধারণ জনগণকে অভিনন্দন জানিয়ে নবাব বাড়ির মোতাওয়াল্লী সৈয়দ মাসুদুল হক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একই সাথে নবাব ফয়জুন্নেছার পিতার বংশধর ফজলে রহমান চৌধুরী আয়াজ নিজের স্বস্তি প্রকাশ করে বলেন, “এই গেটটি অনেক আগেই উন্মুক্ত হওয়া উচিত ছিল। বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চরম অস্বস্তিতে ছিলাম। কারণ নবাব বাড়ি আমাদের সবার গর্ব ও ঐতিহ্যের প্রতীক। আজ ইতিহাসের জয় হলো।”

নবাব ফয়জুন্নেছার স্মৃতিবিজড়িত এই জাদুঘরটি এখন পুরোপুরি অবমুক্ত, যা আগামী প্রজন্মের কাছে আমাদের গৌরবময় অতীতকে সগৌরবে তুলে ধরবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ, দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

দুর্গন্ধের সূত্র ধরে কুমারখালীতে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ

যুবদল নেতার মামলায় ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

‘তারেক রহমানের ওপর আস্থা রেখেই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন’— জাবি উপাচার্য

টিকাতলী বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে ভর্তি

বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

জনতার আস্থা ফেরাতে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান খান

ফুলবাড়ীর হামলায় আহতদের দেখতে হাসপাতালে এমপি ড. আতিক মুজাহিদ, ‘সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়’

১০

প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ গ্রেফতার ৩

১১

পল্লবীর সেকশন-১১ এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

১২

মিরপুরে ইনসাফের জজবার উদ্যোগে শেখ হাসিনার প্রতীকী ‘ফাঁসির মঞ্চ’ প্রদর্শনী

১৩

মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সেমিনার, ৬ দফা দাবি উত্থাপন

১৪

‎নোয়াখালীতে ১৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

১৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

১৬

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

১৭

ডিবি পরিচয়ে মতিঝিল থেকে অপহরণ, পুলিশ ভ্যানে নিয়ে ৫৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

১৮

বগালেক ভিউ পয়েন্টে পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু, মরদেহ উদ্ধার

১৯

মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন শেষে সেমিনার অনুষ্ঠিত

২০