এ এম ফাহাদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

Share this news with

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাটিরাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে ১১৭ পিস ইয়াবাসহ হাফেজ আহম্মেদ (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ছাড়া মাদক রাখার দায়ে আরও দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক হাফেজ আহম্মেদ ওই এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে

‎সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম মধ্যপাড়া এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

‎এদিকে একই অভিযানে ইয়াবা রাখার দায়ে আল আমিন (৩২) ও রিয়াদ হোসেন (৩০) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে যথাক্রমে ২ পিস ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হলে ঘটনাস্থলেই সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আল আমিনকে দুই দিন এবং রিয়াদ হোসেনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আল আমিন ও রিয়াদ হোসেন গোমতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত খলিলুর রহমান ও মৃত মহরম আলীর ছেলে।

‎মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, আটক হাফেজ আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১১

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১৩

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

১৪

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

১৫

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

১৬

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

১৭

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

১৮

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

১৯

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

২০