কুবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

Share this news with

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতনী শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে উদযাপিত হয়েছে মহালয়া। ১০ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানজুড়ে মহালয়া উদযাপিত হয়।

সকাল সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠানটির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। মঙ্গল আরতি, সকাল ৭ টায় বেদপাঠ, সকাল সাড়ে ৭ টায় চণ্ডীপাঠ ও দুর্গা গায়ত্রী জপ, সকাল সাড়ে ৭টায় আগমনী সংগীত, সকাল সাড়ে ৮ টায় চিঠি প্রতিযোগিতা, সকাল ৯টায় ধুনুচি নৃত্য এবং সকাল সাড়ে ৯টায় প্রসাদ বিতরণ করা হয়।

জানা যায়, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সন্ধ্যারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা, বিশেষ নাটিকা এবং পুরস্কার বিতরণীর আয়োজন রয়েছে। এ ছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে টিক্কারচরের শ্রীশ্রী শ্মশানকালী বাড়ি ও শিবমন্দিরের বৃদ্ধাশ্রমে প্রবীণদের জন্য অন্নপ্রসাদের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শুভ মহালয়া আহবায়ক কমিটির আহবায়ক শ্রীমানী কণিকা দাশ বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার চতুর্থবারের মতো মহালয়ার আয়োজন হতে যাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও আবেগের বিষয়। পরিবার থেকে দূরে থাকা আমাদের কাছে এই আয়োজন শিকড়ের টান অনুভব করায়, বাড়ির অপূর্ণতা কিছুটা হলেও পূরণ করে এবং পারস্পরিক একতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। এছাড়াও প্রতি বছর এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।”

সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক কেবি জর্জ রায় বলেন, “চণ্ডীপাঠের পবিত্র ধ্বনি ও দেবীর আগমনী সুরে সূচিত হোক দেবীপক্ষের শুভযাত্রা। জগজ্জননী মা দুর্গার চরণে জানাই বিনম্র প্রণাম। সনাতন বিদ্যার্থী সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। দেবী দুর্গার আশীর্বাদে অশুভের বিনাশ হোক, প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও কল্যাণ।”

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি আকাশ পাল বলেন, “আমাদের এবারের আয়োজনের প্রধানতম স্থানজুড়ে রয়েছে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা। এ বছর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ ও প্রশাসনিক ভবনে শাস্ত্রীয় চণ্ডীপাঠ, আগমনী সংগীত, ধুনুচি নৃত্য এবং নাটিকা ‘অকালবোধন’-এর পাশাপাশি আমরা আয়োজন করেছি ‘শারদ অন্নোৎসব’। এর মাধ্যমে আমরা টিক্কারচর শ্রীশ্রী শ্মশানকালী ও শিব মন্দির সংলগ্ন বৃদ্ধাশ্রমের প্রবীণ মা-বাবাদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করেছি, যেন দুর্গোৎসবের আনন্দ তাঁদের স্পর্শ করতে পারে।”

তিনি আরও বলেন, “এই আয়োজনটি শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন, মাননীয় উপাচার্য মহোদয় এবং প্রক্টর কার্যালয় যে সার্বিক সহযোগিতা ও অভিভাবকসুলভ দিকনির্দেশনা প্রদান করেছেন, তার জন্য আমরা তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ। এদিন মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন, মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি

১

নাগেশ্বরীতে মাদ্রাসার নিয়োগে ১৬ লাখ টাকা ঘুষের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

২

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৪

বাংলাদেশি কৃষককে লক্ষ্য করে বিএসএফের গুলি, সীমান্তে উত্তেজনা

৫

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

৬

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সান্তাহারে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

৭

বগুড়া গাবতলীতে ৩০৩ শিক্ষার্থীর ভর্তি ফি দিলেন এমপি মোরশেদ মিল্টন

৮

শেরপুরে অপহরণ মামলা ঘিরে শতকোটি টাকার মূর্তি নিয়ে রহস্য

৯

মিরপুরে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১০

বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন

১১

জুনিয়রকে গালিগালাজের জেরে গোবিপ্রবিতে প্রক্টরিয়াল বডির উপস্থিতে আইন-পরিসংখ্যান বিভাগের সংঘর্ষ

১২

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা

১৩

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা

১৪

ফেসবুকে অসহায় পরিবারের খবর পেয়ে পাশে দাঁড়ালেন শেরপুরের ইউএনও

১৫

বগুড়ায় ঝড়ে গাছ উপড়ে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল অর্ধশতাধিক শিক্ষার্থী

১৬

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

১৭

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

১৮

বান্দরবানের নতুন জেলা প্রশাসক নাজনীন সুলতানা

১৯

সাবেক এমপি রেজাউল হকের বিরুদ্ধে দুদকের মামলা

২০