মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
২৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

Share this news with

বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিতরণ না করেই উপকারভোগীদের নামের পাশে ভুয়া টিপসই দেওয়ার ঘটানায় আব্দুর রশিদ (৫৩) নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া বাজার এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক আব্দুর রশিদ উপজেলার আগবাড়িয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে। তিনি সোনারায় ইউনিয়ন বিএনপির নেতা এবং খাদ্যবান্ধব কর্মসূচির নিবন্ধিত ডিলার।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত কার্ডধারীদের জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করার কথা। নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত পুরো চাল ডিলার পয়েন্টে পৌঁছানোর পরই একযোগে বিতরণ শুরু করতে হয়। কিন্তু ডিলার আব্দুর রশিদের নামে বরাদ্দকৃত ৭০৭ বস্তা চালের মধ্যে ৪০০ বস্তা পৌঁছানোর পরেই তিনি বিতরণ না করে দুইজনের কাছে বিক্রি করে দেন। পাশাপাশি উপকারভোগীদের চাল না দিয়েই মাস্টাররোলে অগ্রিম জাল টিপসই সংগ্রহ করে রাখেন।

সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা সাবেকপাড়া বাজার ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, ডিলার আব্দুর রশিদ সুবিধাভোগীদের চাল না দিয়ে ১৫১ জন উপকারভোগীর অগ্রিম ভুয়া টিপসই নিয়ে রেখেছেন।

জসিম উদ্দিন নামের এক উপকারভোগীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ৩০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও তারা কেউ চাল পাননি। এই কোনো কাগজে তারা টিপসই দেননি।

ঘটনাস্থল থেকে পুলিশ ৪০০ বস্তার মধ্যে ৩৯৮ বস্তা চাল উদ্ধার করে। বাকি দুই বস্তা চাল আগেই বিক্রি করে দেওয়া হয়েছিল। অভিযানকালে ডিলার আব্দুর রশিদ স্বীকার করেন, যেসব উপকারভোগী চাল নেবেন না, তাদের কাছ থেকে চাল নিজে কিনে নিয়ে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তার। এছাড়া বাকি ৩০৭ বস্তা চালও অন্য জায়গায় বিক্রি করার কথা ছিল।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, চাল বিতরণ না করে অগ্রিম জাল টিপসই নেওয়ার অপরাধে ডিলারকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। উদ্ধার করা চাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে তা সঠিক উপকারভোগীদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। আটক ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, ভুয়া মাস্টাররোল তৈরি করে চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার আব্দুর রশিদকে আটক করে থানায় সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১০

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১১

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১২

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৩

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৫

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৬

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১৮

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

১৯

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

২০