
ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ডপ্লাস রেজিডেনশল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন, বিষয়ভিত্তিক দক্ষতা প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পৌর শহরের শহীদ তিতুমীর সড়ক বড়মাঠ এলাকায় প্রতিষ্ঠানটিতে কেক কাটার মধ্য দিয়ে এই ক্যাম্পাসের উদ্বোধন করা হয়।
ওয়ার্ল্ডপ্লাস রেজিডেনশল স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, বেগুনবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক শাহ্ জামাল সহ অন্যান্যরা।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ওয়ার্ল্ডপ্লাস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ জাকির হোসেন মিলন।
সেখানে সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন প্রতিষ্ঠানটি সুনামের সাথে দীর্ঘদিন থেকে চলছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার মান উন্নয়নে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য ও প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও বেশি মনোযোগী, দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিষ্ঠানে সর্বোচ্চ উপস্থিতি এবং হাতের লিখা প্রতিযোগিতা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
মন্তব্য করুন