
রাজধানীর দক্ষিণখান এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সার্বিক পরিস্থিতিতে মিশ্র চিত্র দেখা গেছে। কয়েকটি কারখানা বন্ধ থাকলেও কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে একটি কারখানায় ঘোষিত বেতন কাঠামো প্রত্যাখ্যান করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে দক্ষিণখান থানাধীন ১৩(১) ধারায় বন্ধ ঘোষিত ড্রেসলিং গার্মেন্টস, এমব্রেলা গার্মেন্টস, অলিও অ্যাপারেলস ও ফ্যাশন প্লাস বন্ধ রয়েছে।
অন্যদিকে, দক্ষিণখানের হলান এলাকায় অবস্থিত নিপা গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগদান করলেও ঘোষিত বেতন কাঠামো প্রত্যাখ্যান করে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করছেন।
এদিকে, ১৩(১) ধারায় আগে বন্ধ ঘোষিত নাইস অ্যাপারেলস ও ভার্সেটাইল অ্যাপারেলসের শ্রমিকরা বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন।
মন্তব্য করুন