আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাছের ডালে ‘লাশ’ ভেবে আতঙ্ক, শেষ পর্যন্ত জীবিত উদ্ধার যুবক

Share this news with

নোয়াখালীর চাটখিল উপজেলার এক অদ্ভুত ঘটনায় গাছের ওপর কালো কাপড়ে মুখ ঢাকা অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে সবাই এটিকে ঝুলন্ত লাশ বলে ধারণা করলেও পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাকে জীবিত উদ্ধার করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের গোমাতলী সংলগ্ন ইটপুকুরিয়া বাজারের পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে বাজারের পাশে একটি গাছের ডালে কালো কাপড়ে মুখ ঢাকা অবস্থায় একজন মানুষকে নিথর হয়ে পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে। কোনো নড়াচড়া না থাকায় সবাই ধরে নেয় এটি একটি ঝুলন্ত লাশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাটখিল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরিস্থিতি বিবেচনায় তারা সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সম্মিলিত প্রচেষ্টায় ওই ব্যক্তিকে গাছ থেকে নিচে নামানো হয়।

উদ্ধারের পর দেখা যায়, তিনি জীবিত। পরে তিনি নিজের নাম “নীরব” বলে জানান।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম মুন্না জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটি মানসিকভাবে অসুস্থ। সে নিজের নাম বলতে পারলেও তার ঠিকানা বা অন্যান্য তথ্য স্পষ্টভাবে জানাতে পারছে না।

বর্তমানে ওই যুবকের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাকে স্থানীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। অনেকেই ঘটনাটিকে ‘ভয়াবহ’ ও ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন। পরে জীবিত উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরলেও ঘটনাটি নিয়ে এখনও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

১০

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১১

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১২

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৪

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৫

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৬

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৮

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

২০