নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

Share this news with

বগুড়ার ধুনটে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের ইছামতী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

সভায় ছিনতাই, চুরি, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়। পরে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেন।

সভা শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতির হাতে সরকারি সহায়তার চাল ও কাপড় বিতরণ করেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা, মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, বেলাল হোসেন বাবু, মাসুদুল হক বাচ্চু, সোনিতা নাছরিন, আনোয়ারুল ইসলাম, হাসানুল করিম পুটু, আব্দুল কাদের ও নুরুন্নবী আকন্দ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

২

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

৩

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

৪

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৫

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

৬

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

৭

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

৮

লালনমেলায় মাদক প্রতিরোধে কঠোর নজরদারি, পুলিশের অভিযানে জব্দ ২ হাজার সরঞ্জাম

৯

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১১

বগুড়া মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১২

ঘুরতে নিয়ে গিয়ে শিশুকে বলাৎকার, ভ্যানচালক গ্রেপ্তার

১৩

বিএমইউ ও বিআইডব্লিউটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধীদের র‍্যালি ও সাদাছড়ি বিতরণ

১৫

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

১৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

১৭

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

১৮

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

১৯

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

২০