এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৫ অক্টোবর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিক নার্স হিসেবে গড়ে উঠতে হবে: বিসিপিএস সভাপতি

Share this news with

বগুড়া নার্সিং কলেজ শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নার্স হিসেবে গড়ে তোলার আহ্বান জানান জানিয়েছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

তিনি বলেন, নার্সিং পেশার মর্যাদা, দায়িত্ব ও মানব সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়তে হবে। বিএনপি সরকারের সদিচ্ছার অভাব নেই। সবার জন্য মানসম্মত উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান চিকিৎসা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছেন।

সোমবার (৫ অক্টোবর) বগুড়া নার্সিং কলেজ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ রুবি আখতার বানু। শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসের উৎসবমুখর পরিবেশ মিলনমেলায় পরিণত হয়।

বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম নুরুল এরফান, বগুড়া সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফারজানুল ইসলাম, মোহাম্মদ আলী হাসপাতাল (সেবা) তত্ত্বাবধায়ক মোছা. আনোয়ারা খাতুন, বগুড়া নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জ মো. নাজিয়া খাতুন, জেলা পাবলিক হেলথ নার্স মোছা. রোজিনা খাতুন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবার পাশাপাশি আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নবীন শিক্ষার্থীদের কর্মজীবনে এগিয়ে যেতে হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হত্যা ও মাদক মামলায় গ্রেপ্তার ৭, ফেয়ারডিল উদ্ধার

১

সান্তাহারে অটোরিকশা মালিক সমিতির নামে অর্থ আদায়ের অভিযোগ

২

মানবিক নার্স হিসেবে গড়ে উঠতে হবে: বিসিপিএস সভাপতি

৩

বগুড়ায় শিক্ষকের পেশা সুরক্ষার মর্যাদা ও উন্নয়ন শীর্ষক সভা

৪

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি ঘর

৫

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

৬

চকরিয়ায় যুবদল নেতা জিসান হত্যা: দুই আসামি গ্রেপ্তার, নোহা জব্দ

৭

ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে হামিদ বোভার্দ

৮

রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

৯

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

১০

‎কুবি-বিসিক চুক্তির প্রথম কার্যক্রম শুরু, ৪১ শিক্ষার্থীকে শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ

১১

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮

১২

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা

১৩

ফেনীতে চেকপোস্টে ট্রাকের চাপায় এসআরবি কর্মকর্তা নিহত

১৪

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১৫

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা সপ্তাহ

১৬

ফাটল ধরা ভবনে চলছে পাঠদান, নতুন ভবন চান জাবির ব্যবসায় শিক্ষার্থীরা

১৭

অর্থনীতির নামে অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ: তিতুমীর

১৮

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

১৯

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

২০