তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

Share this news with

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন শাহ মাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ এবং তাকে ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখার অভিযোগ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে লালন শাহ মাজার থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মাজার থেকে বের হয়ে ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে এক ব্যক্তি ডিম ছুড়ে মারেন। পরে তাকে ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কয়েকজন ঘিরে ধরেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে কয়েকজনকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের তাড়া করতে দেখা যায়।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা কুমারখালী থানায় অবস্থান নেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীরা থানায় ছিলেন এবং ঘটনার বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ ঘটনায় এনসিপির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি আবারও হামলার ঘটনা এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার ওপর এটি পঞ্চম হামলা।

তবে হামলার সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তিনি বলেন, ‘হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। মব-কালচারের রাজনীতিও তারা বিশ্বাস করেন না।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছিলেন। সেখানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ওসি বলেন, হামলার সুনির্দিষ্ট কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এনসিপি সূত্রে জানা যায়, এর আগে গত ২২ মে ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে এবং ২৮ জুলাই হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল।

তবে কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

১

‎কুবি-বিসিক চুক্তির প্রথম কার্যক্রম শুরু, ৪১ শিক্ষার্থীকে শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ

২

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮

৩

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা

৪

ফেনীতে চেকপোস্টে ট্রাকের চাপায় এসআরবি কর্মকর্তা নিহত

৫

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

৬

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা সপ্তাহ

৭

ফাটল ধরা ভবনে চলছে পাঠদান, নতুন ভবন চান জাবির ব্যবসায় শিক্ষার্থীরা

৮

অর্থনীতির নামে অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ: তিতুমীর

৯

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

১০

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

১১

ধুনটে নেপিয়ার ঘাস চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনীতি, লাভবান খামারিরাও

১২

কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল-টানেল, সুফল মিলছে না সড়কে পার্কিংয়ে

১৩

দৌলতপুরে ভাইয়ের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য, তদন্তে পুলিশ

১৪

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১৬

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

১৭

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৯

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

২০