এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৫ অক্টোবর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় শিক্ষকের পেশা সুরক্ষার মর্যাদা ও উন্নয়ন শীর্ষক সভা

Share this news with

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। শিক্ষকের পাশে, পেশাগত সুরক্ষার মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ গড়ার ৬০ বছর শীর্ষক প্রতিপাদ্যে কর্মসূচি পালন করে জেলা শিক্ষা অফিস।

সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয় চত্বর বটতলায় বেলুন-ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করা হয়। শহরের পৌর এডওয়ার্ড পার্ক শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করে জেলা প্রশাসন। শিক্ষকের সুরক্ষা, সামাজিক মর্যাদা, পেশাগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা।

প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। তিনি বলেন, জ্ঞানভিত্তিক, মানবিক, উন্নত সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে। পরিবর্তিত সময় এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। শিক্ষা বিভাগের কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হত্যা ও মাদক মামলায় গ্রেপ্তার ৭, ফেয়ারডিল উদ্ধার

১

সান্তাহারে অটোরিকশা মালিক সমিতির নামে অর্থ আদায়ের অভিযোগ

২

মানবিক নার্স হিসেবে গড়ে উঠতে হবে: বিসিপিএস সভাপতি

৩

বগুড়ায় শিক্ষকের পেশা সুরক্ষার মর্যাদা ও উন্নয়ন শীর্ষক সভা

৪

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি ঘর

৫

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

৬

চকরিয়ায় যুবদল নেতা জিসান হত্যা: দুই আসামি গ্রেপ্তার, নোহা জব্দ

৭

ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে হামিদ বোভার্দ

৮

রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

৯

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

১০

‎কুবি-বিসিক চুক্তির প্রথম কার্যক্রম শুরু, ৪১ শিক্ষার্থীকে শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ

১১

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮

১২

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা

১৩

ফেনীতে চেকপোস্টে ট্রাকের চাপায় এসআরবি কর্মকর্তা নিহত

১৪

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১৫

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা সপ্তাহ

১৬

ফাটল ধরা ভবনে চলছে পাঠদান, নতুন ভবন চান জাবির ব্যবসায় শিক্ষার্থীরা

১৭

অর্থনীতির নামে অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ: তিতুমীর

১৮

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

১৯

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

২০