এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৫ অক্টোবর ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় হত্যা ও মাদক মামলায় গ্রেপ্তার ৭, ফেয়ারডিল উদ্ধার

Share this news with

বগুড়ার পৃথক হত্যা মামলার তিনজন পলাতক আসামি গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয় আরও চারজন। তাদের কাছ থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল ও এস্কাফ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। লতিফপুর কলোনীর চাঞ্চল্যকর আরিফ শেখ হত্যা, সদর উপজেলার চালিতাবাড়ি আতিকুর রহমান সাগর হত্যা ও মাটিডালি এলাকার মোকছেদুল হাসান হত্যা মামলার তিন আসামিকে থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার কাহালু উপজেলার কাজীপাড়া বাসস্ট্যান্ডে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক পাচারের সময় দুইজন আটক হয়। দেহ তল্লাশি করে পাওয়া গেছে ৭৮ বোতল এস্কাফ। দুই মাদক কারবারি- বগুড়া শহরের নাটাইপাড়া (বড় মসজিদ লেন) মহল্লার মিজানুর রহমান (৩৪) ও মালগ্রাম মহল্লার রকি সরকার (৩৫)। এরআগে, নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়েছে এসআরবি। গ্রেপ্তার আসাদুজ্জামান মারুফ সারকো (২২) নিশিন্দারা মহল্লার বাসিন্দা। তিনি মাটিডালি এলাকার চাঞ্চল্যকর মোকছেদুল হাসান হত্যা মামলার আসামি। গাবতলী উপজেলার রামেশ্বরপুর মধ্য তেজোপাতা থেকে গ্রেপ্তার হয় আরও একজন। আব্দুল কুদ্দুস (৩৬) সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের কোরবান ফকিরের ছেলে। তিনি চালিতাবাড়ির সাগর হত্যা মামলার এজাহারনামীয় ১৪ নম্বর পলাতক আসামি। কলোনীর আরিফ শেখ হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। শাজাহানপুর উপজেলার রহিমাবাদ আড়িয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার তারেক হোসেন (৩২) বগুড়ার লতিফপুর কলোনীর বাসিন্দা।

পৃথক বিজ্ঞপ্তি জানানো হয়, ঠেংগামারা টিএমএসএস নার্সিং কলেজের পাশে মাদকবিরোধী অভিযানে দুইজন আটক হয়। তল্লাশি করে নেশাজাতীয় মাদকদ্রব্য ৫০ বোতল ফেয়ারডিল পাওয়া গেছে। দুই কারবারি- আদমদিঘী উপজেলার কলসা রথবাড়ি গ্রামের টুলু বেগম রাশেদা (৬০) ও বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়ার নাঈম বাবু (২৭)। মাদক কারবারি চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

১

বগুড়ায় হত্যা ও মাদক মামলায় গ্রেপ্তার ৭, ফেয়ারডিল উদ্ধার

২

সান্তাহারে অটোরিকশা মালিক সমিতির নামে অর্থ আদায়ের অভিযোগ

৩

মানবিক নার্স হিসেবে গড়ে উঠতে হবে: বিসিপিএস সভাপতি

৪

বগুড়ায় শিক্ষকের পেশা সুরক্ষার মর্যাদা ও উন্নয়ন শীর্ষক সভা

৫

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি ঘর

৬

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

৭

চকরিয়ায় যুবদল নেতা জিসান হত্যা: দুই আসামি গ্রেপ্তার, নোহা জব্দ

৮

ইরানের তেলমন্ত্রীর পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে হামিদ বোভার্দ

৯

রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

১০

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

১১

‎কুবি-বিসিক চুক্তির প্রথম কার্যক্রম শুরু, ৪১ শিক্ষার্থীকে শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ

১২

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮

১৩

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা

১৪

ফেনীতে চেকপোস্টে ট্রাকের চাপায় এসআরবি কর্মকর্তা নিহত

১৫

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১৬

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা সপ্তাহ

১৭

ফাটল ধরা ভবনে চলছে পাঠদান, নতুন ভবন চান জাবির ব্যবসায় শিক্ষার্থীরা

১৮

অর্থনীতির নামে অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ: তিতুমীর

১৯

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

২০