সর্বশেষ
||ভিজিএফের চাল চাইতে গিয়ে নারীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত নারী ইউপি সদস্য||মহাদেবপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসীদের মাঝে নারী ইউপি সদস্যের ঈদ উপহার||সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী গ্রেফতার||নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ||লালমনিরহাটে নজরুল জয়ন্তী উদযাপন||ঈদ ও সাপ্তাহিক ছুটিতে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর||পরীক্ষা দিতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি রাশেদার||সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিপি-এইচডাব্লিউএফ’র বিক্ষোভ||রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ||নিম্নমানের সামগ্রি দেয়ায় ববিতে বন্ধ হলো রাস্তার কাজ, ল্যাবে পাঠানো হলো পাথর

র‌্যাবের অভিযানে চুরি মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Share this news with

রাজবাড়ী জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকা থেকে চুরি মামলার প্রধান এবং মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: উজ্জল খানকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ২০মিনিটের দিকে র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজবাড়ী জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ উজ্জল খানকে (৩৫) গ্রেফতার করা হয়।

আসামি উজ্জল খান রাজবাড়ী জেলার সদর থানা রামকান্তপুর মধ্যপাড়ার বাসিন্দা এবং সে মোঃ আদিল উদ্দিন খানের ছেলে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং- ২৩, তারিখ- ১৫/০১/২০২৬ খ্রি., ধারা- ৪৬২/৩৮০ পেনাল কোড ১৮৬০ এর অধীনে দায়েরকৃত চুরি মামলার প্রধান আসামি হিসেবে অভিযোগ রয়েছে। এছাড়াও সে রাজবাড়ী সদর থানার জিআর মামলা নং- ২৭৬/২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

উল্লেখ্য, চলতি বছরের গত ১৫ই জানুয়ারি ভোর আনুমানিক ০৪.৪২ ঘটিকার সময় রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকার মোঃ সৌরভ মল্লিক (২২) এর দোকানের তালা ভেঙে নগদ প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা এবং আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে মোঃ উজ্জল খানকে প্রধান আসামি করা হয়।

গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তিতে জানা যায় যে, আসামি উজ্জল খান দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিজিএফের চাল চাইতে গিয়ে নারীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত নারী ইউপি সদস্য

মহাদেবপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসীদের মাঝে নারী ইউপি সদস্যের ঈদ উপহার

সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী গ্রেফতার

নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ

লালমনিরহাটে নজরুল জয়ন্তী উদযাপন

ঈদ ও সাপ্তাহিক ছুটিতে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরীক্ষা দিতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি রাশেদার

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিপি-এইচডাব্লিউএফ’র বিক্ষোভ

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিম্নমানের সামগ্রি দেয়ায় ববিতে বন্ধ হলো রাস্তার কাজ, ল্যাবে পাঠানো হলো পাথর

১০

স্বাস্থ্যমন্ত্রী: ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের কেউ ভ্যাকসিন নেয়নি

১১

ঈদুল আজহায় পর্যটকদের আশাব্যঞ্জক সাড়া নেই!

১২

সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

১৩

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

১৪

শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু

১৫

৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের চেষ্টা

১৬

১৩ মাস জেল খেটেও মুক্তি মিলল না হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল রানার

১৭

ববিতে শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ হলো নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ

১৮

যোগদানের ৮ মাসেই হোসেনপুর এসিল্যান্ডের কর্মদক্ষতায় বদলেছে ভূমি সেবা, কমেছে ভোগান্তি

১৯

রামগঞ্জে কোরবানিতে বিক্রি হওয়া গরু সহ ২টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত

২০