আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
২৪ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবিতে শব্দকলার আয়োজনে নজরুল স্মরণে আলোচনা, গান ও কবিতা পাঠ

Share this news with

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থানে কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনা ও কবিতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘শব্দকলা রাজশাহী বিশ্ববিদ্যালয়’।

২৪ মে (রবিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনে এ আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন মানব মুক্তির কণ্ঠস্বর। একদিকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বজ্রকঠিন অন্যদিকে মানবিক মূল্যবোধে জারিত একজন প্রেমসিক্ত কবিপুরুষ। তাই তো ব্রিটিশবিরোধী সংগ্রামে ঝলছে উঠেছিলেন তিনি। সেই আলোয় আলোকিত হয়ে উঠেছিল পাকিস্তানের আজাদী আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন এবং চব্বিশের ছত্রিশ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মতো নতুন বিপ্লবের বিজয়ধ্বনি।

তারা আরও বলেন, কাজী নজরুল ইসলাম আক্ষরিক অর্থে পৃথিবী ছেড়ে চলে গেলেও মানবতার কল্যাণের সবসময় প্রাসঙ্গিক। যতদিন দুনিয়ায় বৈষম্য থাকবে ততদিন তিনি প্রাসঙ্গিক হয়ে থাকবেন।

কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে অনুষ্ঠানটি মুখরিত করেন শিল্পী শামসুল ইসলাম, জাকারিয়া জয়াস, ইমরান হাসান, ইবরাহিম প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন শব্দকলা সম্পাদক কবি ও গবেষক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি ছিলেন রাবির আইকিউএসি এডিশনাল ডাইরেক্টর অধ্যাপক ড. কামাল উদ্দিন প্রধান। প্রধান আলোচক ছিলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাহমিনা বেগম।

সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি সোহেল করিম দীপু, কবি সেলিম আল সাঈদ, শিশু সাহিত্যিক সুফিয়া ডেইজি প্রমুখ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

১০

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১১

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১২

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৪

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৫

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৬

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৮

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

২০