সর্বশেষ
||প্রবাসযাত্রার প্রতারণা, চাটখিলে অভিবাসীদের খোলা কথন||নিরুপায় পিতার কোলে ঘুরে বেড়াচ্ছে মৃত শিশু সাদমান! পেছনে অভাগী মা হাউ মাউ করে কাঁদছেন!||সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন এমপিরা||এসএসসি ও সমমান পরীক্ষা: পাঁচ কেন্দ্র পরিদর্শনে যা দেখলেন শিক্ষামন্ত্রী||এসএসসি ও সমমান পরীক্ষা: প্রথম দিনেই অনুপস্থিত ২৫,৪০৮ পরীক্ষার্থী ও বহিষ্কৃত ৬||গাছের ডালে ‘লাশ’ ভেবে আতঙ্ক, শেষ পর্যন্ত জীবিত উদ্ধার যুবক||বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক||শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা||ভূমি ন্যায়বিচার নিয়ে ডিআরইউতে গোলটেবিল বৈঠক||কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা

এসএসসি ও সমমান পরীক্ষা: প্রথম দিনেই অনুপস্থিত ২৫,৪০৮ পরীক্ষার্থী ও বহিষ্কৃত ৬

১১টি শিক্ষা বোর্ডের অধীন আজ মঙ্গলবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই আজ হলে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। তারা পরীক্ষার জন্য ফরম পূরণ করেও পরীক্ষা দেয়নি। এ ছাড়া পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কৃত হয়েছে ছয়জন পরীক্ষার্থী। এর মধ্যে চারজন মাদ্রাসা শিক্ষা বোর্ডের, একজন ঢাকা শিক্ষা বোর্ড ও আরেকজন দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষার প্রথম দিনে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে দেওয়া তথ্যানুযায়ী আজ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ১১ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৯ হাজার ২৫০ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। গতবারের তুলনায় এবার ৭৯ হাজারের বেশি পরীক্ষার্থী কমেছে। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। অবশ্য প্রথম দিনে সব পরীক্ষার্থীর পরীক্ষা থাকে না। কারণ, অনিয়মিত অনেক পরীক্ষার্থী আছে, যারা এক, দুই বা তিন বিষয়ে পরীক্ষা দেয়।

গত বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ পরীক্ষার্থী।

গতবার অনুপস্থিত থাকার কারণ খোঁজার চেষ্টা করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। ঐ বোর্ডে গত বছরের এসএসসি পরীক্ষায় ছয় হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রাপ্ত পাওয়া তথ্যানুযায়ী ১ হাজার ২০৩ জনের তথ্যে জানা যায়, প্রায় ৪০ শতাংশের (৪৮১) বিয়ে হয়েছিল। এ ছাড়া ৭ শতাংশের বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল পারিবারিক অসচ্ছলতার জন্য কর্মক্ষেত্রে যোগ দেওয়ার কারণে। অন্যরা অসুস্থতা, প্রস্তুতি ভালো না থাকাসহ নানা কারণে পরীক্ষায় অংশ নেয়নি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসযাত্রার প্রতারণা, চাটখিলে অভিবাসীদের খোলা কথন

নিরুপায় পিতার কোলে ঘুরে বেড়াচ্ছে মৃত শিশু সাদমান! পেছনে অভাগী মা হাউ মাউ করে কাঁদছেন!

সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন এমপিরা

এসএসসি ও সমমান পরীক্ষা: পাঁচ কেন্দ্র পরিদর্শনে যা দেখলেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষা: প্রথম দিনেই অনুপস্থিত ২৫,৪০৮ পরীক্ষার্থী ও বহিষ্কৃত ৬

গাছের ডালে ‘লাশ’ ভেবে আতঙ্ক, শেষ পর্যন্ত জীবিত উদ্ধার যুবক

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা

ভূমি ন্যায়বিচার নিয়ে ডিআরইউতে গোলটেবিল বৈঠক

কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা

১০

লালমনিরহাট সীমান্ত এলাকায় মোটর সাইকেল সহ মাদক জব্দ

১১

দৌলতপুরে মুখোশধারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের মুহিবুর

১৩

ধর্ষণের দায়ে অভিযুক্ত পলাতক রহিম গ্রেপ্তার

১৪

ওয়াইফাই সার্ভিসে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু

১৫

ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

১৬

ওয়ারীতে রিকশা থেকে পড়ে যুবকের মৃত্যু

১৭

বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত

১৮

এলএসপি কর্মীদের রাজস্বকরণের দাবিতে সচিবালয়ে প্রতিনিধিদল

১৯

হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি আদায়ের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

২০