সর্বশেষ
||মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২||আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে||কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব||জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার||মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল||সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড
মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১ জুন ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ

Share this news with

রেলওয়ে ভূমির ভাড়া হঠাৎ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি এবং বকেয়া ভাড়া আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ার আদমদীঘির সান্তাহারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন লীজ গ্রহীতারা।

সোমবার (১ জুন) সকাল ১১টায় সান্তাহার রেলগেট চত্বরে রেলওয়ে ভূমির বিভিন্ন শ্রেণির লীজ গ্রহীতাদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রেলওয়ে লীজ গ্রহীতা শফিকুল ইসলাম ডিকেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন পল্লী চিকিৎসক আমজাদ হোসেন, ব্যবসায়ী শহিদুর রহমান, মতিউর রহমান, শহিদুল ইসলাম, গুলবর রহমান, মনির হোসেন, রফিকুল ইসলাম ও আখতারুজ্জামানসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, গত অর্থবছরে রেলওয়ে বাণিজ্যিক ভূমির ভাড়া প্রতি বর্গফুট ৪৫ টাকা হারে পরিশোধ করা হলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, গত অর্থবছরের জন্যও অতিরিক্ত ৩৫ টাকা হারে বকেয়া ভাড়া আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাদের দাবি, নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন লীজ গ্রহীতাকে প্রতি বর্গফুটে অতিরিক্ত অর্থ পরিশোধের পাশাপাশি ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়করও দিতে হবে, যা ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ লীজ গ্রহীতাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, কৃষি জমির ভাড়াও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। আগে প্রতি একর কৃষি জমির বার্ষিক ভাড়া ৬ হাজার টাকা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ১৪ হাজার ৪০০ টাকা করা হয়েছে। এতে প্রান্তিক কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

লীজ গ্রহীতারা অবিলম্বে গত বছরের অতিরিক্ত ৩৫ টাকা আদায়ের সিদ্ধান্ত বাতিল, বর্ধিত ভাড়া পুনর্বিবেচনা এবং সহনীয় পর্যায়ে ভাড়া নির্ধারণের দাবি জানান। তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের ভারপ্রাপ্ত কানুনগো (আমিন) আমিনুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। গত বছর যারা ৪৫ টাকা হারে ভাড়া পরিশোধ করেছেন, তাদের চলতি বছরে বকেয়া ৩৫ টাকাসহ মোট ১১৫ টাকা হারে ভাড়া পরিশোধ করতে হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

১০

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

১১

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

১২

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৩

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১৪

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১৫

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

১৬

দৌলতপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, প্রণোদনার উপকরণ পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

১৭

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, আটক ৩

১৮

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৯

বাংলা ছবি নিয়মিত না দেখলেও অভিনয়ে আগ্রহী কাজল

২০