নিজস্ব সংবাদদাতা
২০ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রবীন্দ্র সরোবরে আজ গান গাইবেন আসিফ মাহমুদ

—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Share this news with

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকার আমলের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে আজ গান গাইবেন।

ঢাকায় নাগরিক উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ঈদ উৎসবের প্রথম দিন আজ শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী মেহেদি উৎসবের পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন এ নেতা।

ঈদ উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই তিন দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম দিন রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে আয়োজন শুরু হবে। ঈদের দিন আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। নাগরিক অংশগ্রহণে এই মিছিল ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উদ্যাপনের ধারাকে স্মরণ করিয়ে দেবে।

উৎসবের তৃতীয় দিন অর্থাৎ ঈদের পরদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদ্যাপন করা হবে।

আয়োজকরা বলেন, ঐতিহাসিকভাবে ঢাকায় ঈদ ছিল নাগরিক মিলন, সংস্কৃতি ও আনন্দ ভাগাভাগির এক বড় উপলক্ষ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেই নাগরিক অংশগ্রহণে এই ঈদ উৎসব আয়োজন করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১১

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১২

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৩

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৪

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৬

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৭

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৮

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৯

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

২০