নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা

Share this news with

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই ও মিষ্টি উৎপাদন এবং বিক্রি-বিতরণ করায় একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীর সাহেব বাজার বড় মসজিদ সংলগ্ন শামিম সুইটস-এ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই’র বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই সুইটমিট (মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদন ও বাজারজাত করছে। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য বাধ্যতামূলক তথ্য সম্বলিত লেবেলও ছিল না।

এসব অনিয়মের দায়ে ভোক্তা স্বার্থ ও প্রচলিত আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং মানসম্মত পণ্য বাজারজাত করার লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১০

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

১১

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

১২

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১৩

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১৪

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১৫

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১৭

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১৮

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

২০