
রাজধানীর নবাব আবদুল গণি রোডে গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালক হারুনর রশীদ ওরফে মতিউরের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলা ভুক্তভোগী শিক্ষার্থীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে নবাব আবদুল গণি রোডে সরকারি যানবাহন মেরামত কারখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, গ্লোবাল ভিসা স্টেশনের মাধ্যমে তারা প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এ ঘটনায় তারা প্রতিষ্ঠানের পরিচালক হারুনর রশীদ ওরফে মতিউরের বিচারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী কাজী আল আমিন ও আতিকুর রহমানসহ অন্যরা।
তবে অভিযোগগুলোর বিষয়ে গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালক হারুনর রশীদ ওরফে মতিউরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মন্তব্য করুন