হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কল্পনা বেগম নামে এক প্রসূতি। গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাঁর তিন সন্তানের জন্ম হয়। মা ও তিন নবজাতক বেঁচে থাকলেও অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার খরচ জোগাতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি।

নবজাতকদের নাম রাখা হয়েছে হাসান, হোসাইন ও বেল্লাল। জন্মের সময় হাসানের ওজন ছিল ২ কেজি এবং হোসাইন ও বেল্লালের ওজন ছিল ১ কেজি ৯০০ গ্রাম করে।

পরিবার সূত্রে জানা যায়, কল্পনা বেগমের স্বামী জায়দুল বাকপ্রতিবন্ধী। তিনি আন্ধারিঝাড় বাজারের একটি ছোট হোটেলে কাজ করেন। তবে তাঁর আয় অনিয়মিত। আর্থিক সংকটের কারণে অস্ত্রোপচারের পর কল্পনাকে স্বামীর বাড়িতে না রেখে বর্তমানে তাঁর বাবা-মায়ের বাড়িতে রাখা হয়েছে।

কল্পনার বাবা আবুল কালাম জানান, মেয়ের অস্ত্রোপচারের খরচ জোগাতে একটি এনজিও থেকে ঋণ নিতে হয়েছে। এখন তিন নাতি ও মেয়ের চিকিৎসা ও দৈনন্দিন খরচ চালানো তাঁর মতো দরিদ্র কৃষকের জন্য কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, বর্তমানে প্রতিদিন শুধু ওষুধ বাবদ প্রায় ১ হাজার ৫০০ টাকা এবং তিন নবজাতকের ফর্মুলা দুধ বাবদ আরও ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হচ্ছে। এর মধ্যে প্রসূতি কল্পনার অস্ত্রোপচারের স্থানে সংক্রমণ দেখা দেওয়ায় পরিবারের দুশ্চিন্তা আরও বেড়েছে।

কল্পনা বেগম বলেন, একসঙ্গে তিন সন্তান হওয়ায় তিনি খুবই আনন্দিত। কিন্তু নিজের অসুস্থতা, স্বামীর প্রতিবন্ধকতা এবং তিন সন্তানের চিকিৎসা ও খাবারের খরচ নিয়ে তাঁরা চরম সংকটে রয়েছেন। কৃষক বাবার পক্ষেও এই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।

পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন

পরিবারটির অসহায়ত্বের খবর পেয়ে পাশে দাঁড়িয়েছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।

ইউএনও অমৃত দেব নাথ জানান, গত বুধবার পরিবারটি তাঁর কার্যালয়ে সাহায্যের জন্য আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে পরিবারটিকে অর্থসহায়তা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এককালীন সহায়তার পাশাপাশি বাকপ্রতিবন্ধী এই দম্পতির তিন নবজাতক ও প্রসূতির চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয়ভাবে পরিবারটিকে আরও কীভাবে স্থায়ী সহযোগিতা করা যায়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে কিছুটা আশার আলো দেখছে অসহায় পরিবারটি। তবে তিন নবজাতক ও অসুস্থ মায়ের চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ চালিয়ে যেতে সমাজের বিত্তবান, দাতা সংস্থা ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করেছে পরিবারটি।

সহায়তার জন্য যোগাযোগ:
কল্পনার মা: ০১৭৩০-৫১৭৬৫৩
কল্পনার বাবা আবুল কালাম: ০১৭৯৫-৪৯৭৫৯৮

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১০

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১১

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১২

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৩

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৪

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

১৫

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ভার্সন সাহিত্য প্রকাশ ও হস্তান্তর

১৬

ডাকসু অদম্য মেধাবৃত্তি-২০২৬: শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান

১৭

বাবার জানাজায় অংশ নিতে এসে সন্তান নিজেই লাশ, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

১৮

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সচেতনতামূলক প্রচারণা

১৯

ডাকসু নির্বাচনের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিপি সাদিক কায়েমের বক্তব্য

২০