রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

Share this news with

রংপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে জেলার কোতয়ালী (সদর) থানাধীন ০৪ নম্বর সদ্যপুস্কুরণী ইউনিয়নের ফাঁজিলখা (চারআনিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মিঠাপুকুর উপজেলার কুটিপাড়া গ্রামের মোঃ আঃ মোতালেবের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (৪৩) এবং কোতয়ালী (সদর) থানার ফাঁজিলখা গ্রামের মোঃ আনিস মিয়ার ছেলে মোঃ লিমন মিয়া (২৫)।

​পুলিশ সূত্রে জানা গেছে, এসআই ভূষণ চন্দ্র বর্মনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফাঁজিলখা এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোস্তাফিজুর ও লিমনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মোস্তাফিজুরের দেহ তল্লাশি করে তার পরনের লুঙ্গির কোচে লুকানো একটি বায়ুরোধক পলিথিন থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১১.৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩৪ হাজার ৫০০ টাকা।

​তাছাড়া তাদের কাছ থেকে ইয়াবা বেচাকেনায় ব্যবহৃত একটি itel বাটন ফোন ও একটি realme অ্যান্ড্রয়েড ফোন জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ৬ পিস রাসায়নিক পরীক্ষা ও বিচারকার্যের আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং বাকি ১০৯ পিস ধ্বংসের জন্য বিধি মোতাবেক প্রক্রিয়াজাত করা হয়েছে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা যোগসাজশে ইয়াবা কেনাবেচার জন্য নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কোতয়ালী (সদর) থানায় একটি মামলা (মামলা নং-০৮, তারিখ: ১১/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। আসামিদের স্বাস্থ্য পরীক্ষা শেষে থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত আলামত ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

১১

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

১২

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১৩

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৬

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৭

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৮

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

২০