এন.এ, বিশেষ প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বারডেম হাসপাতালের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

Share this news with

রাজধানীর বারডেম হাসপাতালের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন একদল চাকরিচ্যুত কর্মী। রোববার তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া কর্মীরা অভিযোগ করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই বিভিন্ন অজুহাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন বলে দাবি করেন।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, হাসপাতালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল এবং ভবিষ্যতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার পর হঠাৎ চাকরি হারিয়ে অনেক কর্মী জীবিকার অনিশ্চয়তার মুখে পড়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি তদন্ত করে ন্যায়সঙ্গত সমাধান এবং চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংবাদে যুক্ত করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

১

যাত্রী হেনস্তা ও জোরপূর্বক অর্থ আদায়ের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

২

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি

৩

সেনবাগে পুলিশের অভিযানে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, চালক পলাতক

৪

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, নিহত ১৮ বছরের রোকন

৫

কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর ১১১ সদস্য

৬

বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ

৭

চকরিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ৯ নেতাকর্মী গ্রেপ্তার; জব্দ ১৪ মোটরসাইকেল

৮

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ

৯

ধুনটে ২৮ শহীদের গণকবর অযত্নে, গণহত্যা দিবসে নেই কোনো আয়োজন

১০

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ৩ শিক্ষকে ৩০০ শিক্ষার্থী; শূন্য ১১ পদে ব্যাহত পাঠদান

১১

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

‎কুবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত; সব বিভাগকে উপ-উপাচার্যের চিঠি

১৩

পিএসসি সংস্কার ও সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

১৪

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৫

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন

১৬

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার

১৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১৮

তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর দাবি, শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক শক্তির

১৯

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০