উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ

Share this news with

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশের সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে বিশেষ নির্দেশনা দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ জোরদার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধে কমপক্ষে তিন মাস পর্যন্ত নমনীয়তা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

১৩ জুলাই জারি করা এমআরএর এক পরিপত্রে বলা হয়, অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক সংকটে পড়েছেন। এ পরিস্থিতিতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, ওষুধসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করতে হবে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ আদায়ে কমপক্ষে তিন মাস পর্যন্ত নমনীয়তা প্রদর্শন, প্রয়োজন অনুযায়ী দুর্যোগকালীন বিশেষ ঋণসুবিধা চালু এবং জরুরি প্রয়োজন বিবেচনায় নতুন ঋণ দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং এ–সংক্রান্ত ব্যয়ের হিসাব ও প্রয়োজনীয় কাগজপত্র এক মাসের মধ্যে এমআরএতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

পরিপত্রে এমআরএ উল্লেখ করেছে, জাতীয় দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলমান বন্যা পরিস্থিতিতেও এসব প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১০

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১১

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১২

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৩

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৪

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৫

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৭

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

১৮

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১৯

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

২০