সর্বশেষ
||cw-check-https://test.com/||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন||ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে||হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা||ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন||কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত||ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি||রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে||আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক||বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্দরে জট কমাতে চট্টগ্রাম কাস্টমসের উদ্যোগ: অনলাইন নিলামে ৩৭ লট পণ্য

Share this news with

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে খালাস না হওয়া কনটেইনার খালি করতে বিশেষ অনলাইন নিলামের ডাক দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এবার ফেব্রিক্সসহ মোট ৩৭টি লটের বিভিন্ন পণ্য এই নিলাম প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ বুধবার (২৪ জুন) বিকেল ৩টা পর্যন্ত আগ্রহী ক্রেতারা এই নিলামে অংশ নিয়ে নিজেদের দরপ্রস্তাব জমা দিতে পারবেন। এর আগে গত ২ জুন সকাল ৯টা থেকে এই দরপত্র গ্রহণের প্রক্রিয়াটি শুরু হয়েছিল।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদে পড়ে থাকা অখালাসকৃত পণ্য দ্রুত সরিয়ে নিতে নিয়মিত বিরতিতে এই নিলামের আয়োজন করা হচ্ছে। ইদানীং অনলাইন নিলামের পাশাপাশি সরাসরি বা প্রকাশ্য নিলামের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস এর সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন, “নিলাম প্রক্রিয়া সচল রাখা চট্টগ্রাম কাস্টমসের একটি নিয়মিত ও ধারাবাহিক দায়িত্ব। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ নির্দেশনা মেনে আমরা বর্তমানে নিলাম কার্যক্রমে বাড়তি গতি এনেছি। এর ফলে একদিকে যেমন বন্দরের জায়গা খালি হচ্ছে, অন্যদিকে অখালাসকৃত পণ্য বিক্রির মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাচ্ছে।”

কাস্টমসের নিলাম শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের ৩৭টি লটে হরেক রকমের পণ্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— বিভিন্ন ধরনের ফেব্রিক্স ও কোটেড ডুপ্লেক্স বোর্ড, হার্ড উড ক্র্যাফট, মেটাল হ্যাংগার ও কি-রিং, ভেজিটেবল কাটার ও নাইফ (ছুরি), ইউপিভিসি ফিটিংস, পিভিসি ওয়াটার পাইপ এবং সুইমিং পুল পাম্প, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল ও বিয়ারিং, রাবার চিপস, ব্রিকস এবং সার্জিক্যাল মাস্ক, চেস্ট ফ্রিজার ও বিভিন্ন ধরনের রিলিফ গুডস (ত্রাণ সামগ্রী)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দরে আসা পচনশীল পণ্যগুলো দ্রুত নিলাম করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি স্থায়ী আদেশ রয়েছে। তবে বিগত সময়ে কাস্টমস কর্মকর্তাদের একাংশের উদাসীনতা ও অবহেলার কারণে সেই নির্দেশনার যথাযথ বাস্তবায়ন হয়নি। ফলে অতীতে অনেক খাদ্যপণ্য বন্দরেই পচে নষ্ট হয়ে যায়, যা পরবর্তীতে মাটিতে পুঁতে ধ্বংস করতে হয়েছিল। এতে সরকার তো রাজস্ব পায়নি-ই, উল্টো সেই পচা পণ্য ধ্বংস করার জন্য বাড়তি অর্থ গুনতে হয়েছিল।

তবে কাস্টমসের বর্তমান প্রশাসন সেই স্থবিরতা কাটিয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে পচনশীল পণ্যসহ যেকোনো নিলামযোগ্য পণ্য দ্রুত খালাস ও বিক্রির বিষয়ে কড়া নজরদারি রাখছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

cw-check-https://test.com/

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১০

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১১

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

১২

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

১৩

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

১৪

আন্তর্জাতিক যুব দিবসে ঢাকায় জামায়াতের যুব র‍্যালি

১৫

ক্রীড়ার উন্নয়নেই কাজ করেছেন কোকো, রাজনীতিতে ছিলেন না: রিজভী

১৬

মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩

১৭

কুবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির

১৮

পাখি হত্যার দায়ে বগুড়ার শেরপুরে গাছের মালিকের বিরুদ্ধে মামলা

১৯

বগুড়ার নন্দীগ্রামে প্রশাসনের তিন কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

২০