এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

Share this news with

টাকার ওপর নির্ভরতা কমিয়ে ‘বাংলা কিউআর’ ডিজিটাল লেনদেন প্রসার বাড়াতে সচেতনতা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। বগুড়ার মাঠপর্যায়ে ক্যাশলেস লেনদেন অগ্রগতি ত্বরান্বিত করতে তৎপরতা শুরু হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবা গ্রাহকদের স্বচ্ছতা নিশ্চিত করবে। জাল টাকার বিস্তার ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ক্যাশলেস লেনদেন। গ্রাহক আস্থার নিরাপদ মাধ্যম ‘বাংলা কিউআর’ ব্যবহার বাড়ছে বলে জানানো হয়।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের রানার প্লাজা নিচতলায় সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে গ্রাহক ও ব্যবসায়ীদের সঙ্গে ‘বাংলা কিউআর’ বিষয়ক উন্মুক্ত মতবিনিময় করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন।

বক্তব্যে তিনি বলেন, ক্যাশলেস লেনদেনের বিষয়ে গুরুত্ব দিয়েছে সরকার। এই প্লাটফর্মে সকল ব্যাংক সমন্বয়ের মাধ্যমে গ্রাহকের আর্থিক লেনদেন করবে আরও সহজ এবং ভোগান্তিবিহীন। টাকা ছাপাতে প্রতিবছর সরকারের বিশাল অংকের ব্যয় হয়। ডিজিটাল আর্থিক লেনদেন বাড়লে টাকা ছাপানোর ব্যয় অনেকাংশেই কমানো সম্ভব।

সভাপতির বক্তব্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ জানান, দেশে বর্তমানে প্রায় ৩৯ লাখ মার্চেন্ট ‘বাংলা কিউআর’ মাধ্যমে পেমেন্ট গ্রহণের সুযোগ পাচ্ছেন। দৈনিক লেনদেন প্রায় সাড়ে ৩ লাখ, আর্থিক মূল্য প্রায় ১৪৩ দশমিক ৫৪ কোটি টাকা। গত ৯০ দিনে লেনদেনের সংখ্যা প্রায় ৩ দশমিক ৫ গুণ, পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পেয়েছে।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার পরিচালক যথাক্রমে মো. সেলিম আহম্মদ, সরদার আল ইমরান, মো. আখতারুল ইসলাম, এমটিবি উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম তারেক, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমটিবি বগুড়ার রিজিওনাল ম্যানেজার ও ব্যবস্থাপক কুদরত ই খোদা সামিউল করিম।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৩

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৪

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৫

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৬

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

৭

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

৮

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১০

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১১

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৩

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৪

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৫

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

১৭

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

১৮

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

১৯

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০