সর্বশেষ
||নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১||‎মাটিরাঙ্গায় বন‌্যায় ক্ষ‌তি গ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান ও সবজীর বীজ বিতরণ||ফুলবাড়ীতে এনসিপির মিছিলে বিএনপির হামলা, আহত-২৫, গুরুতর-৭||সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা||‎মাটিরাঙ্গায় পরকিয়ার জেরে দুই সন্তান রেখে পালাল গৃহবধূ, থানায় জিডি||‘ক্ষমতার নয়, সিস্টেমের পরিবর্তনই ছিল জুলাইয়ের লক্ষ্য’— ডা. শফিকুর রহমান||যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত: খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত, আরেক শিক্ষকের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত||ডেভিড ইমনের তথ্যে ফটিকছড়িতে অভিযান, উদ্ধার দেশি-বিদেশি অস্ত্র||রামপালে খানজাহান আলী বিমানবন্দর: চীনের বিনিয়োগে নতুন আশার আলো, বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি||বন্ধ শিল্পকারখানা চালুতে প্রধানমন্ত্রীর নির্দেশ
হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে এনসিপির মিছিলে বিএনপির হামলা, আহত-২৫, গুরুতর-৭

Share this news with

গোলাপগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে এনসিপি।

গতকাল এই উপজেলায় স্বল্প পরিসরে এনসিপির আরো একটি বিক্ষোভ মিছিল হয়েছিল সেখানে বক্তব্য দেওয়ার অপরাধে উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওনের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রদলের বিজয়, আদম, হামিদুলসহ কতিপয় নেতাকর্মী। শাওনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেলে পাঠানো হয়, তিনি সেখানেই আদ্যাবধি চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির নেতাকর্মীরা আজ সন্ধ্যায় ওই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওৎপেতে থাকা ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর মুখোমুখি অবস্থান নিয়ে বেধড়ক মারপিট ও গুরুতর জখম করেন।

এসময় যুবদলের নেতা মাইদুল, মইনুল, মাসুদ ও টুকু এনসিপি ও যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের উপর লোহার পাইপ ও গাছের ডালের লাঠি দিয়ে বেধড়ক মারপিট ও রক্তাক্ত জখম করে।

জেলা যুব শক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল জানান, আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করা হয়েছে এতে এনসিপি ও অঙ্গসংগঠনের ২৫ নেতাকর্মী আহত হন, এদের মধ্যে ৭জনের অবস্থা গুরুতর।

গুরুতর আহতরা হলেন-জেলা যুব শক্তির সিনিয়র সদস্য সচিব তাওহীদ হাসান শান্ত, ফুলবাড়ী উপজেলা এনসিপির সিনিয়র সদস্য সচিব রাজু আহমেদ, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি আতিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নাগেশ্বরী শাখার আহ্বায়ক মেহেদী হাসান। গুরুতর ৭ আহতের মধ্যে তাওহীদ হাসান শান্ত ও রাজু আহমেদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে ফুলবাড়ি উপজেলা বিএনপি নেতাকর্মীদের কাছে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপির ও অঙ্গসংগঠনের কেউ হতাহত হয়নি। তারা এলোপাতাড়ি মারপিট করে চম্পট দেয়।

এ ব্যাপারে কথা হলে ফুলবাড়ি থানার এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় উভয়পক্ষের এখনো কেউ থানায় কোন লিখিত অভিযোগ করেনি। উপজেলা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

‎মাটিরাঙ্গায় বন‌্যায় ক্ষ‌তি গ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান ও সবজীর বীজ বিতরণ

ফুলবাড়ীতে এনসিপির মিছিলে বিএনপির হামলা, আহত-২৫, গুরুতর-৭

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা

‎মাটিরাঙ্গায় পরকিয়ার জেরে দুই সন্তান রেখে পালাল গৃহবধূ, থানায় জিডি

‘ক্ষমতার নয়, সিস্টেমের পরিবর্তনই ছিল জুলাইয়ের লক্ষ্য’— ডা. শফিকুর রহমান

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত: খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত, আরেক শিক্ষকের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত

ডেভিড ইমনের তথ্যে ফটিকছড়িতে অভিযান, উদ্ধার দেশি-বিদেশি অস্ত্র

রামপালে খানজাহান আলী বিমানবন্দর: চীনের বিনিয়োগে নতুন আশার আলো, বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালুতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এ গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, নাগরিক সমস্যা সমাধানে আশ্বাস

১১

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

১২

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

১৩

রামপুরা ব্রিজে বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে নিহত ১, চালক ও বাস আটক

১৪

জাবিতে প্রশাসনিক রদবদল: প্রক্টরের পর চার সহকারী প্রক্টরের পদত্যাগ

১৫

গোবিপ্রবির দুই বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

১৬

বন্দুক উদ্ধার, অস্ত্র কেনাবেচার অভিযোগে আটক দুইজন কারাগারে

১৭

চিতলমারীতে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে মাসিক পর্যালোচনা সভা

১৮

ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন

১৯

‘জাকসু ভিপির দাবির পর আবাসন নীতিতে পরিবর্তন, ছাত্র শৃঙ্খলা বিধি লঙ্ঘনের অভিযোগ’

২০