উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিলক খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

Share this news with

বান্দরবানে শিলক খাল রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় ‘শিলক খাল রক্ষা করুন, বালু উত্তোলন বন্ধ করুন’—সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিলক খাল থেকে বালু উত্তোলনের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। এর প্রভাব কৃষি, পরিবেশ ও স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।

মানববন্ধনে বক্তারা বলেন, শিলক খাল স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত।

খাল থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে এর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই খালটির ক্ষতি ঠেকাতে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তাঁরা আরও বলেন, শিলক খাল শুধু একটি জলাধার নয়; এটি স্থানীয় মানুষের কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে খালটির ক্ষতি আরও বাড়তে পারে।

মানববন্ধন শেষে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও শিলক খাল রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী।

এ সময় শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি উসাই নু মারমা, সাধারণ সম্পাদক উমংহ্লা উথিসিং মারমাসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ববিরোধের জেরে ধুনটে বিষ দিয়ে তিন গরু হত্যার অভিযোগ

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

শিলক খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

লংমার্চ সফল করতে বাস্তবায়ন কমিটির বৈঠক, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম কর্মসূচি

সান্তাহারে অনৈতিক কাজে যুবক-যুবতী আটক, লাইসেন্স না থাকায় দুই আবাসিক হোটেলকে জরিমানা

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

নারী সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ভারতে মুসলিম হত্যা-নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে এমএফআই রাইটস ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সৈকত-তাহমিনা’কে ঘিরে ভিডিও, সত্যতা যাচাই হয়নি

১০

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

১১

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

১২

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

১৩

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

১৪

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

১৫

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

১৬

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

১৭

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

১৮

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১৯

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

২০