নিজস্ব সংবাদদাতা
২৮ মার্চ ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ বছরের রোডমার্চ পরিকল্পনায় মাঠে ‘ভয়েজ অফ জুলাই’: মধুর ক্যান্টিনে কৌশল নির্ধারণ সভা

—ঢাবির মধুর ক্যান্টিনে ‘ভয়েজ অফ জুলাই’-এর আলোচনা সভা অনুষ্ঠিত।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে আজ বিকাল ৫টা ১০ মিনিট থেকে ‘ভয়েজ অফ জুলাই’-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটিকে আগামী দিনে আরও শক্তিশালী ও সঙ্ঘবদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এই সভায় প্রায় ১৫-২০ জন সদস্য অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তফা কামাল মুকুল।

আলোচনা সভায় মূলত আগামী পাঁচ বছরের রোডমার্চ পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং আন্দোলনের কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। উপস্থিত নেতাকর্মীরা ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মোস্তফা কামাল মুকুল বলেন, ‘ভয়েজ অফ জুলাই’ কে একটি শক্তিশালী ও জনমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সুসংগঠিত পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তিনি জানান, সাভার ও আশুলিয়া এলাকায় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে মোট ৭০টি শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সাভারে ৩০টি এবং আশুলিয়ায় ৪০টি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনে শহীদ, আহত ও যোদ্ধাদের পরিবারের পাশে দাঁড়াতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সাভার ও আশুলিয়া অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় এবং তাদের অধিকার আদায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও, ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকা-১৯ আসনের নির্বাচনী প্রার্থী মনোনয়ন নিয়ে ‘জুলাই যোদ্ধাদের’ পক্ষ থেকে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতেও সক্রিয় ভূমিকা রাখেন মোস্তফা কামাল মুকুল। সে সময় তিনি আন্দোলনে কোনো অবদান নেই এমন ব্যক্তিকে প্রার্থী না করার দাবি জানান।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ‘ভয়েজ অফ জুলাই’-এর কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিএনপিতে ‘চমক’, নিলেন শ্বশুরবাড়ি থেকে মনোনয়ন

পল্টনে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে এবার মুখ খুললেন রুমিন ফারহানা

‘নিজের অস্ত্রের গুলিতে’ প্রাণ হারালো পুলিশ সদস্য

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

নিউমার্কেটে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২

মধুর ক্যান্টিনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি ইনসাফের আন্দোলনের

১০

মধুর ক্যান্টিনে মুজিবনগর দিবস উপলক্ষে জেডিপির আলোচনা সভা

১১

ইরান সমর্থনে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ

১২

শাহবাগে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ

১৩

সংবিধান শুধুমাত্র একটি আইনি দলিল নয়, বরং একটি রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক চেতনার প্রতিফলন

১৪

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, ঢামেক মর্গে মরদেহ

১৫

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, মরদেহ ঢামেকের মর্গে

১৬

রাজধানীর শিল্পকলার সামনে দুর্ঘটনা, আহত ২

১৭

মজুরি ও রেশন বন্ধে মানবেতর জীবন-যাপন চা-শ্রমিকদের

১৮

মারা গেলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

১৯

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ নিয়ে বড় দুশ্চিন্তায়

২০