আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
৩ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাবি

Share this news with

নীলফামারী জেলা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এ চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং রানার্স আপ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

মঙ্গলবার (২ জুন) নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় জাবি।

এদিন দুপুর ১২টায় শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় দেশের ছয়টি বিশ্ববিদ্যালয় দল। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিভিন্ন পর্ব পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় জাবি ও জবি।

বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। স্নায়ুচাপের লড়াইয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৩-২ ব্যবধানে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

চ্যাম্পিয়ন হওয়ার পর জাবিস্থ নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মারজানুল ইসলাম বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জাবি চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এ অর্জন দলের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও লড়াকু মানসিকতার প্রতিফলন। বিজয়ী দল ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) রিনু, নীলফামারী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মো. নুরুল করিম এবং নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক নাজমুস সাকিব।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

২

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

৩

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

৪

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

৫

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৬

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

৭

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

৮

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

৯

লালনমেলায় মাদক প্রতিরোধে কঠোর নজরদারি, পুলিশের অভিযানে জব্দ ২ হাজার সরঞ্জাম

১০

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১২

বগুড়া মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৩

ঘুরতে নিয়ে গিয়ে শিশুকে বলাৎকার, ভ্যানচালক গ্রেপ্তার

১৪

বিএমইউ ও বিআইডব্লিউটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধীদের র‍্যালি ও সাদাছড়ি বিতরণ

১৬

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

১৭

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

১৮

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

১৯

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

২০