সর্বশেষ
||দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন||আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা||জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল||সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির||সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড||কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন সাংবাদিক উম্মে মারুফা||ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্বে জাবের ও জুমা||গ্যাস-সংযোগ স্থগিত, নতুন শিল্প বিনিয়োগে বাড়ছে অনিশ্চয়তা||প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক||একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে
আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন

Share this news with

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কোমানি (সাবেক কুইন্সটাউন) এলাকার কাছাকাছি একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর দগ্ধ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে সমো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দোকানটির ভেতরে থাকা আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আগুন ছড়িয়ে পড়লে ছয়জন ঘটনাস্থলেই মারা যান। পরে আহত একজনকে উদ্ধার করে কোমানির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করছে দক্ষিণ আফ্রিকার স্থানীয় পুলিশ।

এই দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় অতীতেও অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৮ সালের অক্টোবরে নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একটি দোকানে আগুন লেগে চার বাংলাদেশি নিহত হন। এছাড়া ২০২৪ সালের অক্টোবরে কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছিল।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন

আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল

সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির

সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন সাংবাদিক উম্মে মারুফা

ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্বে জাবের ও জুমা

গ্যাস-সংযোগ স্থগিত, নতুন শিল্প বিনিয়োগে বাড়ছে অনিশ্চয়তা

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

১০

গণআন্দোলনের ইতিহাসে জাবি অনন্য, ‘ফুটনোট নয়—একটি পূর্ণাঙ্গ অধ্যায়’: নাহিদ ইসলাম

১১

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

১২

‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

১৩

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র

১৪

কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য

১৫

১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি

১৬

অন্তঃসত্ত্বা স্ত্রী বাংলাদেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন, মার্কিন স্বামীর দাবি— কানাডিয়ান ব্যক্তিকে বিয়ে করেছেন

১৭

একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি

১৮

নতুন নারী রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন: বাস্তবে তালিকার শীর্ষে কারা?

১৯

ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

২০