মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

Share this news with

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সান্তাহার হয়ে চলাচলকারী অন্যান্য ট্রেনের স্বাভাবিক যাত্রা ব্যাহত হচ্ছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছালে এর পেছনের দিকে থাকা একটি মালবাহী বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে।

ঘটনার বিবরণ দিয়ে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম জানান, ট্রেনটির শেষের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করার কাজ চলছে, যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ নির্ণয় করা যাবে।

দুর্ঘটনার ফলে সান্তাহার জংশন ও এর আশপাশের এলাকায় মারাত্মক প্রভাব পড়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সান্তাহার স্টেশনে আটকে রয়েছে। ট্রেন আটকে থাকায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করছে।

ক্ষোভ প্রকাশ করে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রী শরিফুল ইসালান বলেন, এমনিতেই ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৫-৬ ঘণ্টা দেরিতে চলছিল। তার ওপর আবার লাইনচ্যুত হয়ে নতুন করে দেরি শুরু হলো। কখন ঢাকায় পৌঁছাতে পারব, তার কোনো নিশ্চয়তা নেই।

অন্যদিকে রেলগেটের ওপর দুর্ঘটনাটি ঘটায় সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ জানান, ট্রেনটি ঠিক রেলগেটের ওপরই লাইনচ্যুত হওয়ায় লেভেল ক্রসিংয়ের দুই পাশের সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে রাস্তার দুই ধারে তীব্র যানজট তৈরি হয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

দুর্ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুততম সময়ে লাইন পরিষ্কার করে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১০

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১১

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১২

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১৩

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১৪

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৫

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৬

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৭

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৮

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৯

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

২০