রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
৩ অগাস্ট ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলায় ইউএনওর যোগদান

Share this news with

ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাদ্দাম হোসেন। সোমবার (৩ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব হস্তান্তর করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।

ভূল্লী উপজেলা ঘোষণা হওয়ার পর থেকে ওই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম দায়িত্ব গ্রহণ উপলক্ষে ভূল্লী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ভূল্লী প্রেসক্লাবের পক্ষ থেকে ভূল্লী উপজেলার নতুন ইউএনও সাদ্দাম হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত অতিথিরা নবগঠিত ভূল্লী উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নবনিযুক্ত ইউএনওর সফলতা কামনা করেন।

দায়িত্ব গ্রহণ শেষে মো. সাদ্দাম হোসেন উপস্থিত সবার শুভেচ্ছা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভূল্লী উপজেলার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

১০

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

১১

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১২

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১৩

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৫

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৬

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৭

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৮

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৯

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

২০