জাবি প্রতিনিধি
১ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ‘কোকো চার্জিং স্টেশন’ উদ্বোধন

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সাকিল সরদারের উদ্যোগে ‘কোকো চার্জিং স্টেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে প্রধান অতিথি হিসেবে চার্জিং স্টেশনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

‎উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমান সময়ে একাডেমিক কার্যক্রম, অ্যাসাইনমেন্ট ও অনলাইন ক্লাস অনেকটাই মোবাইলনির্ভর। তাই শিক্ষার্থীদের জন্য মোবাইল চার্জিং স্টেশন একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে চার্জের অভাবে যাতে তাদের পড়াশোনা ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা যাবে।

২৪ ঘণ্টা এ সুবিধা চালু থাকায় শিক্ষার্থীরা যেকোনো সময় এটি ব্যবহার করতে পারবেন।”

‎আহবায়ক কমিটির সদস্য মো. সাকিল সরদার বলেন, বর্তমান সময়ে স্মার্টফোন শিক্ষার্থীদের শিক্ষা, যোগাযোগ ও জরুরি প্রয়োজনে অপরিহার্য। কিন্তু দীর্ঘ সময় ক্যাম্পাসে অবস্থানের কারণে অনেক শিক্ষার্থীর ফোনের চার্জ শেষ হয়ে যায়, ফলে তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। এ বাস্তবতা বিবেচনায় সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে ‘কোকো চার্জিং স্টেশন’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। এর আগে তিনি সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ে বাস ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার চার্জিং স্টেশন চালু করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের একাডেমিক ও ব্যক্তিগত কার্যক্রম পরিচালনা করতে পারেন।

‎অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা উদ্যোগটির প্রশংসা করেন এবং একে শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী ও কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), বিভিন্ন অনুষদের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১০

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১১

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১২

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৩

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৪

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৫

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৬

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৭

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৮

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৯

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

২০