আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ নোয়াখালীর সেরা কলেজ চাটখিল মহিলা ডিগ্রি কলেজ

Share this news with

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয়েছে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ। নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী এই অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে দীর্ঘদিনের সুনাম ধরে রেখে প্রতিষ্ঠানটি এবার সরকারিভাবে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করল।

গত ১৩ এপ্রিল নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা শিক্ষা অফিস আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নোয়াখালী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কলেজের প্রতিনিধিদের হাতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর।

জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত চাটখিল মহিলা ডিগ্রি কলেজ।

প্রতিষ্ঠানটির এই সাফল্যের নেপথ্যে কলেজ গভর্নিং বডির বলিষ্ঠ দিকনির্দেশনা এবং সুযোগ্য তত্ত্বাবধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও কলেজ শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কলেজে প্রশাসনের সুদক্ষ ও গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মানোন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রযুক্তিবান্ধব পাঠদান পদ্ধতি বাস্তবায়ন, এইচএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে চমৎকার ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে জেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করায় বিচারক মণ্ডলী চাটখিল মহিলা ডিগ্রি কলেজকে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করেন। এই সাফল্যে আনন্দ প্রকাশ করে অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, “আলহামদুলিল্লাহ, এই অর্জন আমাদের সম্মিলিত পরিশ্রমের ফল। এই অঞ্চলের নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে গভর্নিং বডির সহযোগিতা ও সুচিন্তিত দিকনির্দেশনা আমাদের এই সাফল্যের পথকে সুগম করেছে। আমাদের লক্ষ্য এই সাফল্যের ধারা অব্যাহত রেখে জাতীয় পর্যায়েও চাটখিলের নাম উজ্জ্বল করা।

এদিকে চাটখিল মহিলা ডিগ্রি কলেজের এই গৌরবময় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, এই সুযোগ্য নেতৃত্বের হাত ধরে কলেজটি অদূর ভবিষ্যতে নারী শিক্ষায় সারা দেশের মধ্যে একটি অনন্য মডেলে পরিণত হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১১

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১২

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৩

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৪

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৬

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৭

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৮

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৯

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

২০