
জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবেক ও বর্তমান ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভুক্তভোগী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় তারা তাদের ন্যায্য পাওনা আদায়ের দাবি জানান।
মানববন্ধনে সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কাজি হারুনর রশীদ ও মো. আবু বক্কর সিদ্দিক। এ ছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মো. ফখরুজ্জামান ও মো. ফজলুর রহমান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের পাওনা পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন