এহসানুল হক (জুবাইর), গোবিপ্রবি প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

Share this news with

‘এক লক্ষ্যে এক লাখ’—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে ক্লেমন। এর অংশ হিসেবে গোপালগঞ্জে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) লাল সবুজ সোসাইটির স্বেচ্ছাসেবক দল।

শনিবার (২২ আগস্ট) ক্লেমনের ‘গ্রিন ওয়েভ’ কর্মসূচির আওতায় দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করে ‘লাল সবুজ সোসাইটি’। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে কার্যক্রমটি বাস্তবায়ন করে লাল সবুজ সোসাইটির গোবিপ্রবি স্বেচ্ছাসেবক দল।

দিনব্যাপী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, পুলিশ লাইন রেলস্টেশনসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা ও চারঘাটা এলাকায় এক হাজার বৃক্ষরোপণ করেন স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং রোপণ করা গাছের দীর্ঘমেয়াদি পরিচর্যার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোবিপ্রবির প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান, গোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার, প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এ বিষয়ে লাল সবুজ সোসাইটির গ্রান্টস অ্যান্ড পার্টনারশিপ অফিসার সাজ্জাত সুজন বলেন, “লাল সবুজ সোসাইটি অত্যন্ত আনন্দিত যে, দেশব্যাপী এই বৃহৎ বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। ক্লেমনের এই উদ্যোগে লাল সবুজ সোসাইটি ২০টি জেলায় কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ২৫টি ইউনিটে ২৫ হাজার গাছ রোপণ করেছে।”

তিনি আরও বলেন, “আজ আমরা শুধু বৃক্ষরোপণ নয়, তরুণ স্বেচ্ছাসেবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশ সচেতনতা এবং দীর্ঘমেয়াদি গাছের পরিচর্যার ওপরও গুরুত্ব দিয়েছি। আমরা বিশ্বাস করি, একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। এই উদ্যোগ সফল করায় ক্লেমন, আমাদের স্বেচ্ছাসেবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকল অংশীদারকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।”

গোবিপ্রবি টিম লিডার মিশকাত মিশু বলেন, “আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির টিম লিডার হিসেবে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। একটি গাছ শুধু আমাদের ছায়া বা অক্সিজেন দেয় না, একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবীর ভিত্তি তৈরি করে। এখন ছোট হলেও সময়ের ব্যবধানে এগুলো বড় হয়ে আমাদের পরিবেশকে শীতল করবে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “আমরা আজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, পুলিশ লাইন, রেলস্টেশনসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা ও চারঘাটা এলাকায় এক হাজার বৃক্ষরোপণ করেছি। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৩

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৪

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৫

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৬

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

৭

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

৮

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১০

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১১

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৩

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৪

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৫

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

১৭

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

১৮

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

১৯

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০