কৃষকের ন্যায্য অধিকার আদায়ে শাহবাগে জেডিপির মানববন্ধন: ডিজেল-সার সংকট নিরসনের দাবি

কৃষকদের জন্য ন্যায্য মূল্যে নিরবচ্ছিন্নভাবে ডিজেল ও সার সরবরাহ নিশ্চিতসহ কৃষিখাতকে সচল রাখতে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৫টা ১০ মিনিট থেকে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।

আয়োজকরা জানান, কৃষি উৎপাদন ব্যয় ক্রমাগত বেড়ে যাওয়ায় দেশের কৃষকরা চরম সংকটে পড়েছেন। ডিজেল ও সারের দাম ও সরবরাহে অনিয়মের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, যা সামগ্রিকভাবে দেশের খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব সমস্যা নিরসনে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এই মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেডিপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলীম, প্রধান সংগঠক আহসন উল্লাহ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন রাহাতসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা না করলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা অবিলম্বে ডিজেল ও সারের সরবরাহ স্বাভাবিক রাখা, ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃষকদের জন্য ভর্তুকি ও সহায়তা বৃদ্ধির দাবি জানান।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নীলফামারী জেলা সমিতির আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

চা বাগানের হাসপাতাল থেকে অজগর উদ্ধার

কোরবানির ঈদ উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাতীয় সেমিনার

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

দৌলতপুরে চাল বিতরণে পুরোনো লেবেল, স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া

বগুড়া কে সিটি ও চার জেলায় নতুন পাঁচ উপজেলার অনুমোদন

ফুলবাড়ীতে ১১ বছরের শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, ঘটনায় চাঞ্চল্য

সীমা‌ন্তে বি‌জি‌বির ৩০লক্ষ টাকা মূ‌ল্যের কাপড় জব্দ

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

পাটগ্রামে সর্পদংশনে শিশুর মৃত্যু

১১

রাবিপ্রবিতে শিক্ষকদের বিরুদ্ধে অযাচিত ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

১২

ঢাবি কেন্দ্রীয় মসজিদে বালাকোট দিবস উপলক্ষে একক আলাপ

১৩

৪০০ কোটি টাকার ‘নাজরান’ কেলেঙ্কারি! প্রতারণার জালে গ্রেফতার ১

১৪

হাসপাতালের দুর্নীতির প্রতিবাদে ঢাবিতে সংবাদ সম্মেলন

১৫

মে মাসেই চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

১৭

এমপি হিসেবে শপথ নিলেন এনসিপি’র নুসরাত তাবাসসুম

১৮

ফুলবাড়ীতে পৃথক অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

কুলাউড়ায় নবাগত ইউএনও দায়িত্বে সানজিদা আক্তার

২০