সর্বশেষ
||‎নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১||সহায়তার চেক হাতে স্বস্তি, কুষ্টিয়ায় ২২ সুবিধাবঞ্চিত মানুষের পাশে জেলা পরিষদ||চরভদ্রাসনে ইউসুফ হত্যা মামলায় বিশেষ অভিযানে চার আসামি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন||ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের জেরে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত একাধিক||‘জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে’ — ডা. শফিকুর রহমান||প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়||বকশিবাজার সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, ছাত্রদলের দুই নেতা আহত||নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার, নগদ টাকা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার||প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা-আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!!||ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!!
মিরু হাসান বাপ্পি -বগুড়া প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা-আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!!

Share this news with

একসময় শুকনো মৌসুমে পানির অভাব আর বর্ষায় জলাবদ্ধতায় বিপাকে পড়তেন বগুড়ার আদমদীঘি উপজেলার কৃষকরা। তবে খাল খনন ও সংস্কার কার্যক্রমের ফলে এখন সেই চিত্র বদলে গেছে।

প্রাণ ফিরে পেয়েছে ফসলি মাঠ কৃষকদের মুখেও ফুটেছে স্বস্তির হাসি।

জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লক্ষ্য ছিল গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও স্বাবলম্বী করে তোলা। বাবার স্বপ্নকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছেন।

এরই অংশ হিসেবে দেশের ৫৪টি জেলায় একযোগে প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, নসরতপুর ও আদমদীঘি সদর ইউনিয়নের জিনইর বড়খাড়ি থেকে দত্তবাড়িয়া শাওইল গ্রাম অভিমুখী খাল পুনঃখনন কাজ গত ১০ মে শুরু হয়।

সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশে খাদ্য ঘাটতি মোকাবিলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে খাল খনন ও সেচব্যবস্থার উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেন। এর ফলে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয় এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।

বাবার স্বপ্নকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছেন।

এরই অংশ হিসেবে দেশের ৫৪টি জেলায় একযোগে প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, নসরতপুর ও আদমদীঘি সদর ইউনিয়নের জিনইর বড়খাড়ি থেকে দত্তবাড়িয়া শাওইল গ্রাম অভিমুখী খাল পুনঃখনন কাজ গত ১০ মে শুরু হয়।

এই সংষ্কার কাজে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন হতদরিদ্র মানুষরা। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের কাজ এখনো চলমান রয়েছে।

এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি সেচ সুবিধা বৃদ্ধি পাওয়ায় বদলে গেছে বিস্তীর্ণ ফসলি মাঠের চিত্র। আর কৃষকদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি এবং প্রকৃতি ফিরে পেয়েছে তার প্রাণচাঞ্চল্য।

স্থানীয় কৃষক বেলাল ও রফিকুল ইসলাম জানান,
দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় খালটি কার্যকারিতা হারিয়ে ফেলেছিল।

খাল পুনঃসংস্কারের ফলে সেচব্যবস্থার উন্নতি হয়েছে চাষের খরচ কমবে এবং আগে অনাবাদি থাকা জমিতেও চাষ করা সম্ভব হবে। এছাড়া খালটি জলাধারণ ক্ষমতা বৃদ্ধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বর্ষায় জলাবদ্ধতা কমাতেও ভূমিকা রাখবে। এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, দীর্ঘদিনের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা সেচের জন্য পর্যাপ্ত পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিলেন। খালটি পুনঃখননের ফলে সেই সংকট অনেকটাই দূর হয়েছে।

এখন খালের আশপাশের জমিগুলোতে সেচ সুবিধা সহজলভ্য হবে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হতো। এখন খালটি পানি ধারণক্ষমতা বৃদ্ধি পেয়েছে৷

তিনি আরও বলেন, খালের দুই পাশে বৃক্ষরোপণ করা হবে যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বগুড়াসহ ৫৪টি জেলায় একযোগে প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে।

এতে জলাবদ্ধতা দূর হবে সেচ সুবিধা বাড়বে কৃষকরা উপকৃত হবেন। পাশাপাশি এই আসনে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১

সহায়তার চেক হাতে স্বস্তি, কুষ্টিয়ায় ২২ সুবিধাবঞ্চিত মানুষের পাশে জেলা পরিষদ

চরভদ্রাসনে ইউসুফ হত্যা মামলায় বিশেষ অভিযানে চার আসামি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের জেরে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত একাধিক

‘জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে’ — ডা. শফিকুর রহমান

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

বকশিবাজার সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, ছাত্রদলের দুই নেতা আহত

নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার, নগদ টাকা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা-আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!!

ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!!

১০

ধুনটে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

১১

চরভদ্রাসনে এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে এসে শুধু ‘মিসকল’ দিয়ে যায়

১২

ঝিনাইদহে বিএসএফের ছোড়া গুলিতে যুবক আহত, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি

১৩

হাতিরঝিলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা

১৫

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ; আহত স্কুলছাত্রের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ

১৬

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ঘোষণা দুই দিনের কর্মসূচি

১৭

দেশের বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জামায়াতের প্রেস ব্রিফিং

১৮

রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

১৯

চরভদ্রাসনে ইউসুফের মৃত্যু, মারধর ও জোরপূর্বক বিষপানে হত্যার অভিযোগে মামলা

২০